মুখ্য পৃষ্ঠা >  অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 07 > স্বাধীনতা দিবস
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
গাড়িতে জাতীয় পতাকার ব্যবহার
জয়দীপ নাথ
NDND
গাড়ীতে জাতীয় পতাকা ব্যবহারের উপর নিয়ম কানুন আছে৷

জাতীয় পতাকা লাগানো যাবে ভারতীয় সংসদের অন্তর্ভুক্ত রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, উপ-রাজ্যপাল, ক্যাবিনেট মন্ত্রী, জুনিয়ার ক্যাবিনেট মন্ত্রীদের গাড়িতে৷

রাজ্য বিধানসভার গাড়ি, লোক সভার স্পীকার, রাজ্য সভার চেয়ারম্যান এবং রাজ্য বিধানসভার কাউন্সিলের গাড়ি, দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতির গাড়ি, হাই কোর্টের বিচারপতির গাড়ি, সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীর অফিসারদের গাড়িতে৷

এদের সবায়ের গাড়িতে পতাকা লাগানো থাকে৷ যখন কোন বিদেশী প্রতিনিধি দল ভারত সফরে আসে ও তাদেরকে ভারত সরকারের তরফ থেকে গাড়ি দেওয়া হয়, তখন তাদের গাড়ির ডানদিকে পতাকা লাগাতে হবে৷

আবার তেমন যখন ভারত থেকে কোন সরকারের প্রতিনিধি দল বিদেশ সফরে যাবে তখন গাড়ির বামদিকে পতাকা লাগাতে হবে৷

এছাড়াও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি প্লেনে করে বিদেশ সফরে যাবে তখন সেটার গায়ে জাতীয় পতাকা থাকতে হবে৷
অতিরিক্ত
জাতীয় পতাকার সন্মান
জাতীয় পতাকার যথাযথ আচরণবিধি
তিরঙ্গার বিবর্তনের কাহিনী
তিরঙ্গার ইতিহাস
মাতঙ্গিনী হাজরা
মঙ্গল পান্ডে