সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় একতার বন্ধনকে দৃঢ় করতে ভারতীয় সিনেমার গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছে৷ বহুদিন থেকে রাষ্ট্রপ্রেমের ধারনার সঙ্গে জড়িত সিনেমা তৈরির মধ্য দিয়ে জাতীর রাষ্ট্রপ্রেমের চেতনাকে জাগরিত করার চেষ্টা করা হয়েছে৷ 1940 এ মুক্তি প্রাপ্ত বন্ধন থেকে শুরু করে দি লিজেন্ড অফ ভগত সিং এর মত ছবি গুলি এই সাক্ষ্য বহন করে৷ যে সমস্ত শ্রেষ্ঠ দেশভক্তি মূলক গান গুলোকে সিনেমায় ব্যবহার করা হয়েছে সে গুলি আজ আমাদের রাষ্ট্রীয় লোকচারের অঙ্গে পরিনত হয়েছে৷ স্বাধীনতার পূর্বে 1940 সালে বন্ধন ছবির চল চলরে নওজয়ান গান টির মধ্যে দিয়ে দেশের যুব শক্তিকে বৃটিশ শাসনের বিরুদ্ধে জাগ্রত করার চেষ্টা করা হয়েছিল৷ 1943 সালে কিসমত ছবির হিমালয় কি চোটি সে ফির হামনে ললকারা হ্যায় দুর হাটো ইয়ে দুনিয়া বালো হিন্দুস্তা হামার হ্যায়৷ এই গানটির মধ্য দিয়ে দেশভক্তির প্রদর্শন করা হয়েছে৷ 1954 সালে জাগৃতি নামে শিশুদের জন্য একটি সিনেমা মুক্তি পায়৷
দেদি হামে আজাদি বিনা খন্ড বিনা ঢাল, সবরমতিকে সন্ত তুনে করদিয়া কামাল৷
হাম লায়ে হ্যায় তুফান সে কস্তি নিকালকে ইস দেশকো রাখনা মেরে বাচ্চো সামালকে
আও বচ্চো তুমহে দিখায়ে ঝাঁকী হিন্দুস্তান কি ইস মিট্টিসে তিলক কারো ইয়ে ধরতি হ্যায় বলিদান কি এই সব গান গুলো কেউ ভুলতে পারে নি৷ 1957 সালে তৈরি হয়েছিল নয়া দৌড় নামে একটি ছবি যা আবার রঙিন করে তৈরি করা হয়েছে৷ এই ছবিটির ইয়ে দেশ বীর জাওয়ানোকা এই গানটি খুব জনপ্রিয়্তা পেয়েছিল৷
1967 সালে মুক্তি প্রাপ্ত মনোজ কুমারের ছবি উপকার মেরি দেশকি ধরতি ... এই গানটি ভারতের শস্য শ্যামলা মাতৃভূমির সঠিক রুপটি তুলে ধরতে পেরেছে৷ এর পর মুক্তি প্রাপ্ত পুরব অর পশ্চিম এই ছবির গান গুলোও দেশ ভক্তির ধারাকে বজায় রাখে৷
ভারতীয় সিনেমাতে যুদ্ধকে কেন্দ্র করে অনেক ছবি তৈরি করা হয়েছে৷ 1964 সালে ভারত ও চিনের যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হকিকত ছবিটি মুক্তি পেয়েছিল৷ এই ছবির কর চলে হাম ফিদা ... এই গানটি দেশ ভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত৷ বিগত দশকের এমন কিছু গান আছে যা আমরা ভুলতে পারিনা, এর মধ্যে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এই গানটি উল্লেখযোগ্য৷
অতীতের উগ্রপন্থী হামলা , সাম্প্রদায়িক দাঙ্গা আর রাজনৈতিক উত্থানপতন দেশের বিকাশে বাধা সৃষ্টি করেছে৷ এই বিষয় গুলোকে নিয়ে অনেক ছবি তেরি করা হয়েছে৷ কিন্তু এই সব সঙ্গীত তেমন জনপ্রিয় হতে পারে নি৷ তবে কিছু গান লোকে এখনও মনে রেখেছে৷ যবে থেকে ভারতীয় সিনেমাতে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বৃদ্ধি পেয়েছে তবে থেকে দেশে ভক্তির গানকে খুব ছোট করে সিনেমাতে রাখা হয়েছে৷ লতা মঙ্গেশকারের গান ইয়ে মেরি বতন কি লোগো সিনেমার গান না হওয়া সত্বেও ব্যাপক জনপ্রিয়্তা পেয়েছে৷ বর্তমানে সিনেমার পাশাপাশি এলবামের গানও জনপ্রিয় হয়েছে৷ আশা করা যেতেই পারে ভারতীয় সিনেমার জগতে দেশ ভক্তির মত বিষয় নিয়ে ভবিষ্যতে আরও ভাল কিছু তৈরি করা হবে৷ আমরা আরও ভাল দেশ ভক্তিমূলক গান শুনতে পাব৷
|