ক্ষমতার হাতবদল থেকে শুরু করে দুর্নীতির দায়ে গদিচ্যুত৷ দুহাজার সাত বছরটা জুড়ে নানা ঘটনা প্রত্যক্ষ করেছেন গোটা দুনিয়ার মানুষ৷ তারই এক ঝলক এবার ফিরে দেখা৷ বছরের গোড়াতেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন মার্কিন মুলুকের তাবড় রাজনীতিবিদেরা৷ সেনেটর হিলারি রোডহ্যাম ক্লিন্টন থেকে শুরু করে সেনেটর বারাক ওবামা সকলেই নিজস্ব ওয়েবসাইট খুলে বসেছেন ভোট চাইতে৷
রাজনৈতিক ক্ষমতার হাতবদল তো রয়েছেই৷ মে মাসেই ফ্রান্সে প্রেসিডেন্ট পদে নতুন মুখ৷ জাঁক সিরাজের গদিতে বসলেন রক্ষন শীলদের দলের প্রতিনিধি নিকোলাস সারকোজি৷ তূল্যমূল্য বিচারে পিছিয়ে গেলেন বামপন্থী নেত্রী সেগোলিন রয়্যাল৷ পরের মাসেই প্রতিবেশী বৃটেনে প্রশাসনিক ক্ষেত্রে বড়সড় রদবদল......
বলিউডে প্রতিষ্ঠিত নায়িকাদের ক্ষেত্রে 2007 সালটা একেবারেই ভাল যায় নি৷ রানী, প্রীতি, বিপাশা, ঐশ্বর্যর তুলনায় ক্যাটারিনা, বিদ্যা, দীপিকা, লারা এবং করিনা দের ছবি বেশী হিট করেছে৷ এখন দেখা যাক এই সব নায়িকাদের মধ্যে কে অপরের থেকে এগিয়ে আছে.....