বাঙালীর কাছে পঁচিশে বৈশাখ যতটা আনন্দের, বাইশে শ্রাবণ ততটাই দুঃখের৷ কেননা এই দিনটি কবিগুরুর প্রয়াণ দিবস৷ সকলকে কাঁদিয়ে কবিগুরু পাড়ি দেন মহানির্বাণের পথে৷ সঙ্গে প্রাপ্তি অগণিত ভক্তের ভালোবাসা৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবিও৷ বিশ্বজনীন তাঁর উপস্থিতি৷ তাই বাইশে শ্রাবণের শুধু বাঙালীর নয়, কবিগুরুর সকল ভক্তদের কাছেই পরম বিষাদের দিন৷ তাই এই দিনটিতে তাদের মন আপনা হতেই ভারী হয়ে যায়৷ শোকে বিহ্বল হয়ে ওঠে তাদের মন৷ কিন্তু তবুও তিনি তো কবি৷ তাই এই দিনেও রবীন্দ্রনাথকে স্মরণ না করে থাকতে পারে না আপামর বাঙালী৷ গানে, কবিতায়, নাটকে তাঁকে স্মরণ করেন সকলেই... |