মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > বাজেট
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বাজেট পেশের সময় সংসদে হাঙ্গামা

ইউপিএ সরকারের অর্থমন্ত্রী পি. চিদাম্বরম এই সরকারের হয়ে বাজেট পেশ করেন৷ আজ মাননীয় অর্থমন্ত্রী পি. চিদাম্বরম ঠিক সকাল 11টা থেকে এই বছরের সাধারণ বাজেট পড়া আরম্ভ করেন৷

প্রথমদিকে তিনি যখন বাজেট পেশ করছিলেন তখন সেইসময় বাজেটের বিরোধিতা কোন দলই করে নি৷ যখনই তিনি কৃষকদের নিয়ে তাঁর বাজেট পেশ করা আরম্ভ করেন তখনই সংসদে হৈ-হট্টগোল আরম্ভ হয়৷

মাননীয় অর্থমন্ত্রীকে বিরোধী থেকে আরম্ভ করে অনেক ছোট ছোট দলই তার কৃষকদের নিয়ে গড়া বাজেটের বিরোধীতা জানাতে থাকেন৷ তাদের বিরোধীতার মুখে পড়ে সংসদ অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জীকে বারংবার বিরোধীদের শান্ত করার আবেদন করতে হয়৷

সোমনাথ চ্যাটার্জী প্রতিশ্রুতি দেন তাদের বক্তব্য বাজেট পরবর্তী সংসদে গুরুত্ব দিয়ে শোনা হবে৷ মিস্টার চ্যাটার্জীর এই প্রতিশ্রুতি পেয়ে অবশেষে বিরোধীরা শান্ত হন ও মাননীয় অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণ পূর্ণ করেন৷
অতিরিক্ত
বাজেট ইন্ডিয়া- 11
বাজেট ইন্ডিয়া- 10
বাজেট ইন্ডিয়া- 9
বাজেট ইন্ডিয়া- 8
বাজেট ইন্ডিয়া- 7
বাজেট ইন্ডিয়া- 6