ব্যুরো রিপোর্ট, বাংলা ওয়েবদুনিয়া
বাজেট 2008-09 - এ অর্থমন্ত্রী পি.চিদম্বরমের একটি বিশেষ ইঙ্গিত হল কর ছাড়ের উপর বাড়তি নজড়৷ চাকুরীজীবিদের ক্ষেত্রে আয়কর ছাড়ার বিষয়টি নিয়ে তিনি তাঁর বাজেটে এক নতুন ইঙ্গিত দিয়েছেন৷ এক নজড়ে দেখে নেওয়া যাক পি.চিদম্বরমের বাজেটে কর ব্যবস্থাকে কিভাবে সাজিয়েছেন তিনি৷
* ব্যাক্তিগত করের ক্ষেত্রে অর্থমন্ত্রী এক বিশাল ছাড় দিয়েছেন৷ ব্যাক্তিগত ক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত যারা আয় করেন তাদের কর ছাড় দেওয়া হয়েছে৷পূর্বে তা 1.10 লক্ষ ছিল৷ মহিলাদের ক্ষেত্রে সেই পরিমাণ 1.45 থেকে বাড়িয়ে 1.80 লক্ষ করা হয়েছে৷ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে তা 1.95 থেকে বাড়িয়ে 2.25 লক্ষ করা হয়েছে৷
* দেড় লক্ষ থেকে 3 লক্ষ টাকা যারা আয় করেন তাদের 10 শতাংশ করে আয়কর দিতে হবে৷যারা 3 থেকে 5 লক্ষ টাকা আয় করেন তাদের 20 শতাংশ কর দিতে হবে৷ টাকা যারা 5 লক্ষ টাকা আয় করে তাদের 30 শতাংশ আয়কর দিতে হবে৷
সুতরাং আয়কর ছাড়ের ক্ষেত্রে পি.চিদম্বরম এবার অর্থের পরিমান বৃদ্ধি করেছেন৷ এবার দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে করের পরিমান বাড়ল এবং কোথায় কমবে৷
* ফারমা দ্রব্যের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছে 8 শতাংশ * রেফ্রিজেটার যন্ত্রাংশের ক্ষেত্রে কোন কর ছাড় দেওয়া হয়েছে * ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে কর হ্রাস করা হয়েছে 5 শতাংশ * কিছু ওষুধের ক্ষেত্রে করের পরিমান 10-15 শতাংশ কমানি হচ্ছে * এইডসের ওষুধের ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে
একই সঙ্গে অর্থমন্ত্রী টেক্সটাইল পার্ককে 450 কোটি টাকা দিয়েছে এসডিবিআই কে দেওয়া হচ্ছে 2 হাজার কোটি টাকা নার্বাদ-কে দেওয়া হচ্ছে 5,000 কোটি টাকা দেওয়া হচ্ছে
|