ব্যুরো রিপোর্ট, বাংলা ওয়েবদুনিয়া
যেকোন দেশের শিক্ষা ব্যবস্থার উপর দাড়িয়ে আছে সেই দেশের উন্নতির মাত্রা৷ কারণ শিক্ষাই মানুষের চলার পথ সুগম করে৷ তাই যে দেশর শিক্ষা ব্যবস্থা যত উনত হবে সেই দেশের জনগণ তত এগিয়ে যাবে এর সঙ্গে সঙ্গে দেশও এগোবে৷ কিন্তু শিক্ষার এই ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের একটি মুখ্য ভূমিকা থাকে৷ কারণ শিক্ষা খাতে উন্নতি করার জন্য সরকর যে অর্থ ধার্য করে তার উপর নির্ভর করেই এর উন্নতি বা অবনতি ঘটে৷
এক নজরে 2008-09 শিক্ষা ব্যবস্থা দেখে নেওয়া যাক : ভারতের অর্থ মন্ত্রী পি. চিদাম্বরম শিক্ষা ব্যবস্থার উপর বিষেষ গুরুত্ব দিয়েছেন৷ প্রাথমিক শিক্ষা থেকে মাদ্রসা সব দিকেই অর্থ মন্ত্রী নজর দিয়েছেন৷ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রের সঙ্গে মিড ডে মিলের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে৷ এছাড়াও সর্বশিক্ষা অভিযান, আইআইটি কলেজ, মর্ডান স্কুল, ইউনিভারসিটি, কেন্দ্রীয় বিদ্যালযের জন্য তিনি বিশেষ নজর দিয়েছেন৷
* প্রাথকিক শিক্ষার জন্য 4554 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ * 6000 হাজার মর্ডান স্কুল খোলা হবে৷ * 16টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলা হবে৷ * মিড ডে মিলের জন্য 8000 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে৷ * এসসি ও এসটিদের জন্য 410টি নতুন স্কুল খোলা হবে৷ * সর্বশিক্ষা অভিযানে 13,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ * দলিত অঞ্চলে শিক্ষার আরও বেশি প্রচার করা হবে৷ * মাদ্রাসার জন্য 45 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷
|