মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > বাজেট
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
একনজরে সাধারণ বাজেট
জয়দীপ নাথ
NDND
ইউপিএ সরকারের হয়ে মাননীয় অর্থমন্ত্রী পি. চিদাম্বরম সংসদে বাজেট পেশ করেন৷ বাজেট নিয়ে সাধারণ মানুষ থেকে বড় বড় কোম্পানীগুলির পি. চিদাম্বরমের এই বাজেট ঘিরে অনেক আশার সঞ্চার হয়েছিল৷ কিছু কিছু আশা তিনি পূর্ণ করেছেন৷ আবার অনেক ক্ষেত্রে সেই আশা পূর্ণ হয় নি৷

আসুন আমরা এই বিতর্কে না গিয়ে দেখে নিই বাজেট কি রকম হল :

1) জীবনদায়ী ওষুধের দাম কমানোর চিন্তা এই বাজেটে নেওয়া হল৷ এরজন্য সরকার এইসব ওশুধগুলির ক্ষেত্রে কাস্টমস ডিউটি কমিয়ে অর্ধেক করা হবে৷ এডস্ রোগীদের ক্ষেত্রে এই বাজেট খুশীর খবর নিয়ে আসল৷ এই রোগীদের যে যে ওষুধ লাগে তার ডিউটি ফ্রী করা হল, ফলে ওষুধের দাম অনেক কমবে বলে মনে করা হচ্ছে৷

2) ধূমপায়ীদের ক্ষেত্রে এই বাজেট খুশীর খবর বয়ে আনল না৷ মাননীয় অর্থমন্ত্রী জানালেন প্রতি বছর ধূমপানের কারণে প্রচুর লোক মারা যায়৷ আর ধূমপান কম করার জন্য তিনি ফিল্টার ও বিনা ফিল্টার সমস্ত ধরণের ধূমপানের সামগ্রীর উপর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেন৷ সেই হিসাব মত বিড়ি থেকে আরম্ভ করে সিগারেট সমস্ত কিছুর দাম বাড়বে৷

3) মিস্টার চিদাম্বরম অনেক জিনিসের দাম কমালেন৷ এর মধ্যে রয়েছে সেট টপ বক্স, খেলার সামগ্রী, ফ্রীজ, সার, কাগজ, চা, কফি, বিদেশী বাস, দুগ্ধ জাতীয় ওষুধ, এয়ার কন্ডিশন মেশিন, টু-হুইলার, থ্রী-হুইলার ও গয়না৷

4) আয়কর দাতাদের জন্য মিস্টার চিদাম্বরম খুশীর খবর নিয়ে আসলেন৷ ছেলেদের ক্ষেত্রে আয়করের উর্ধ্বসীমা বাড়িয়ে 1,10,000 থেকে 1,50,000 টাকা করা হল৷ 1.5 লক্ষ থেকে 3 লক্ষ পর্যন্ত 10 শতাংশ আয়কর দিতে হবে৷ 3 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত 20 শতাংশ আয়কর দিতে হবে৷ 5 লক্ষ টাকার উপরে 30 শতাংশ আয়কর দিতে হবে৷ মেয়েদের ক্ষেত্রে আয়করের উর্ধ্বসীমা 1,45,000 থেকে বাড়িয়ে 1,80,000 টাকা করা হল৷ 60 বছরের উপরের নাগরিকদের ক্ষেত্রে উর্ধ্বসীমা 1,95,000 থেকে বাড়িয়ে 2,25,000 টাকা করা হল৷

5) বৃদ্ধ বাবা-মায়ের চিন্তা করেন মাননীয় অর্থমন্ত্রী৷ তাদের কথা চিন্তা করে তিনি জানালেন বাবা-মার নামে বীমা করলে ছাড় পাওয়া যাবে৷ সেক্ষেত্রে তারা সর্বোচ্চ 15 হাজার টাকা পর্যন্ত ছাড় পাবে

6) বাঘেদের সংখ্যা বৃদ্ধির কারণে সংরক্ষণের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হবে৷ এর জন্য স্পেশ্যাল টাইগার প্রোজেক্ট গঠন করার প্রস্তাব দেওয়া হল৷

7) মোট 78500 মেগাওয়াট বিদ্যুতের সারা দেশে প্রয়োজন রয়েছে৷ আর এর জন্য 28 হাজার কোটি টাকা বিদ্যুতে নিবেশ করা হবে৷

8) সৈনিক স্কুলের জন্য 44 কোটি টাকা বরাদ্দ করা হবে৷ সমস্ত সৈনিক স্কুলের জন্য 2 কোটি টাকা শুধুমাত্র পরিকাঠামো উন্নতির জন্য দেওয়া হবে৷

9) কৃষকদের জন্য সারে ভর্তুকি থাকবে৷ কৃষকদের জন্য ঋণ মাফ করা হবে৷ 31শে মার্চ 2007 পর্যন্ত সমস্ত কৃষি ঋণ মাফ করা হবে৷ 2.5 একর যাদের জমি আছে সেইসমস্ত কৃষকদের সমস্ত ঋণ মাফ করা হবে৷ ছোট কৃষকদের সমস্ত ঋণ মাফ করা হবে৷ 75 শতাংশ পর্যন্ত ঋণ মেটানোর জন্য পুরো ঋণ মাফ করা হবে৷ মোট 60 হাজার কোটি টাকার ঋণ মাফ করা হবে৷ কৃষি লোনের পদ্ধতিও বদলানো হবে৷

10) উত্তরপূর্ব রাজ্যগুলির জন্য 7000 কিমি রাস্তার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে৷ আর এর জন্য 10 হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে৷

11) স্বাস্থ্য ক্ষেত্রে 16534 কোটি টাকার বরাদ্দ করা হবে৷ স্বাস্থ্য বিকাশের জন্য 20 শতাংশ বেশি টাকা দেওয়া হবে৷ এডস্ কন্ট্রোলের জন্য 993 কোটি টাকা দেওয়া হবে৷ পোলিও রোগ নির্মূলের জন্য 1042 কোটি টাকা খরচ করা হবে৷

12) 6000 মর্ডান স্কুল খুলবে৷ সর্বশিক্ষা অভিযানে 13,100 কোটি টাকা খরচ হবে৷ দলিত অঞ্চলে শিক্ষার আরও বেশিও প্রচার করা হবে৷ দলিত আবাদী অঞ্চলে নবোদয় বিদ্যালয় খেলা হবে৷ মিড ডে মিলের জন্য 8000 কোটি টাকার বরাদ্দ করা হবে৷ প্রাথমিক শিক্ষার জন্য 4554 কোটি টাকা করচ করা হবে৷

13) অল্পসংখ্যক জাতিদের জন্য বাজেট দ্বিগুণ করা হল৷ গতবছরের 500 কোটি টাকা বেড়ে 1002 কোটি টাকা করা হল৷

14) অন্ধ্র, বিহার রাজস্থান-এ তিনটি নতুন আইআইটি খোলা হবে৷ 16টি নতুন কেন্দ্রীয় বিশ্ববিদালয় খোলা হবে৷ শিক্ষা বাজেটে 15 শতাংশ বৃদ্ধি হবে৷
অতিরিক্ত
শিক্ষাতে অর্থ বরাদ্দ 15 শতাংশ
এক নজরে 2008-09 কর ব্যবস্থা
বাজেট পেশের সময় সংসদে হাঙ্গামা
বাজেট ইন্ডিয়া- 11
বাজেট ইন্ডিয়া- 10
বাজেট ইন্ডিয়া- 9