| বিনয়ের সঙ্গে জানাই, মহালয়ার সাউন্ড আমরা এখানে যথেষ্ট পাই, আর স্মৃতির টানে আমরা বাউন্ড সেটা শুনতে! ব্যাপারটা খোলসা করি এবার৷ মহালয়ার ভোরে দেশে যখন 'বাইরেন বাডরা' বাজছে, আমেরিকায় তখন মোটামুটি অফিস ছুটি হওয়ার সময়৷ এখানের যে কোনও শহরের কেন্দ্রস্থল, মানে ডাউন টাউনে সারি বেঁধে সব অফিস বিল্ডিং৷ এরকম তিন-চারটা বিল্ডিং মিলিয়ে কমন পার্কিং লট... |