মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > কবিপক্ষ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
প্রার্থনা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

চিত্ত যেথা ভয়শূণ্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
অপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উত্সমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহজ্রবিধ চরিতার্থতায়,
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোত:পথ ফেলে নাই গ্রাসি-
পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা,
নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত:,
ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত ৷৷
অতিরিক্ত
মানব দরদী রবীন্দ্রনাথ
অজানা রবীন্দ্রসঙ্গীত...
সেই স্মৃতির টুকরোগুলো...
রবীন্দ্র জীবনী
পথ খুঁজে ফিরি
কবিতার খুঁটিনাটি দিকগুলি...