বাঙালী নাকি বদলে যাচ্ছে? প্রশ্নটা হরদম শোনা যায় লোকাল ট্রেনে, বাই ওয়ান বাসে, টিভির চ্যানেলের বিজ্ঞাপণের বিজ্ঞাপণে, ম্যাগাজিনের ফ্রন্ট পেজে, ইন্টারনেটের ই-মেলে, ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনারের টেবিলে৷ বিশ্বায়নের ধাক্কায় বাঙালী সম্পর্কে এ প্রশ্ন বারে বারে উঠে এসেছে৷ বাঙালীর নাকি রুচি বদলাচ্ছে৷ বদলে যাচ্ছে চিন্তন-মনন-দৃষ্টিভঙ্গি৷ ভেতো বাঙালী এখন আর ভেতো বাঙালী নেই৷ সে এখন 'রুটো' বাঙালী হয়ে উঠেছে৷ বাঙালী ডায়েট কন্ট্রোল, ফিগার কনশাস৷ বাঙালী মেয়েরা এখন শাড়ি নয়, সালোয়াড় নয়- জিনস টপ পড়ে৷ বাঙালী ছেলেরা ছেঁড়া জিনসের ফাঁকে বাইকে পৃথিবী খুঁজে বেড়ায়৷ দিলখুসা, বসন্ত কেবিন, কফি হাউস আজও হয়তো আছে৷ কিন্তু বারিস্তা, সিসিডি-এর ঠান্ডা ঘরে বাঙালী তনয়-তনয়ারা এখন কফির কাপে চুমুক দিচ্ছে... |