নতুন বছর, নতুন জামা নতুন একটা সাল; রইবে না যে কোনটাই বদলাবে দিন দুনিয়ার হাল৷৷ বড় অস্থির, বড় চঞ্চল এই সময়ের মায়াজাল, বাঁধা যায় না একে খাঁচায়, এ যে বড় উত্তাল৷৷ বদলাচ্ছে সমাজ, বদলাচ্ছে জীবনধারন, পাশ্চাত্যের ছোঁয়ায় ভুলে গেছো কি বর্ষবরন৷৷ বাইরে বইছে কালবৈশাখী, গ্রীষ্মের প্রকোপ নিদারুন- আকাশ দেখে ফুটপাথের দোকানীর মুখ হয়েছে করুণ৷৷ একদিনের রোজগারে পড়বে যে ভাটা, চার দেওয়ালের মাঝে চলছে হালখাতা৷৷ অথর্ব ঠাকুমাটা বোঝে না বছরের শেষ আর শুরু কবে? তাঁর কাছে দিন ফুরাবে যেদিন চোখ বন্ধ হবে৷৷ দিন থামে না, থামে না রাত্রি আসে নতুন বছর, মনের মাঝে উকি দেয় সেই স্মৃতি ভরা দুপুর ৷৷ আমবাগানে আম পাড়তে গিয়ে হাত ভাঙা, সে যাত্রায় পরীক্ষা দিল না রাঙা ৷৷ আজ সে কবি, না মস্ত অফিসার, বাবা বলেছিলেন ওর দ্বারা কিছু হবে না আর৷৷ বড় কষ্ট, বড় দুঃখ পেয়েছিল তাঁর মন, এখন অশ্রু ঝরে তাঁর মনে পড়ে বাবার কথা যখন৷৷ সেই পয়লা, সেই বৈশাখ আমায় নিয়ে যায় সেই কোনে, যেখানে বাবা বকেছিলেন আমি ছিলেম বন্ধুদের সনে৷৷ দিন থামে না থামে না রাত্রি আসে নতুন বছর মনের মাঝে উকি দেয় সেই স্মৃতিভরা দুপুর৷৷
জিনিয়া দত্ত, সাংবাদিক বাংলা ওয়েবদুনিয়া
|