মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > পয়লা বৈশাখ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বাঙালীর পয়লা কড়চা

প্যাট্রিয়ট কর্মকার, প্রতিনিধি বাংলা ওয়েবদুনিয়

একটু মিষ্টি মুখ, একটু আড্ডা৷ একটু ভুঁড়িভোজ আর একটু সিটিসেন্টার আইনক্সে ঘুরে বেড়ানো৷ দই, হাড়ি ভরা রসগোল্লার পাশাপাশি বাঙালী এখন পিত্জাকেও আপন করে নিয়েছে৷ রবীন্দ্রনাথ, নজরুল গীতির পাশাপাশি বাংলা ব্যান্ডের সঙ্গে পিটস সিগার৷ বাঙালীর আদি ইতিহাস ঘাটলে দেখা যাবে আপন করে নেওয়াটা তার মজ্জাগত৷ কেননা বাঙালী হুজুগে৷ এই নিয়ে নিন্দুকেরা দুর্নাম করলেও বাঙালীর ভাবটা ডোন্ট কেয়ার৷ তাই পয়লার পয়লাতে বাঙালী একটু নিজস্ব স্টাইলে মাতবে না তাই কখনও হয় নাকি?

আট থেকে আশি, ছুড়ি থেকে বুড়ি এই একটা দিন একটু স্পেশাল৷ কিন্তু বয়সের রুচির সঙ্গে এখানেও বাঙালীর মত ভিন্ন ভিন্ন৷ তাই নোটবুক আর কলম হাতে ঢুকে পরা বাঙালীর মনের গভীরে৷ জিজ্ঞাসা করে নেওয়া তাদের পয়লা বৈশাখের ফিরিস্তি৷

প্রথমেই যাকে ধরা হল তিনি বয়সে একটু প্রবীণ৷ এই রে, প্রবীণ বলা তো চলবে না৷ হুকুম আছে৷ তাই হুকুমের তামিল তো করতেই হবে৷ তাই 'প্রবীণ' নয়৷ সবুজ মানে বিশ্বায়নের বয়স সমন্ধিয় গ্রীণই বলা ভাল৷ নাম অসীম ধর৷ সরকারী স্কুলের শিক্ষক৷ পয়লা বৈশাখের কথা জিজ্ঞাসা করতেই উত্তর মিলল-" একটা জামা বানিয়েছি ভাই৷ সকালে বাজার করেই বন্ধুদের সঙ্গে আড্ডা দেব৷ বিকেলে একটু মিষ্টি মুখ৷ তবে সুগার বেড়ে যাওয়ার ভয়ে মিষ্টিটা একটু অল্প হলেই চলবে৷"

মাঝবয়সী সৌম্যধর মিত্রের আহ্লাদটা অনেকটাই আলাদা৷ সৌম্য বাবুর সোজা সাপটা উত্তর- "ভাই সপ্তাহে ছয়টা দিন দশটা-পাঁচটা ডিউটি করি৷ বাংলা নববর্ষের প্রথম দিনটা স্ত্রী, ছেলে-মেয়েদের সঙ্গে কাটাব৷" সহাস্যে স্বীকারোক্তি "শ্বশুরবাড়িতে নেমতন্ন আছে তো৷" তাই তিনি শ্বশুরবাড়ি যাওয়ারই পক্ষপাতী৷

বাঙালী মহিলাদের কথাও বাদ দিই কেমন করে? তাদের বেশীর ভাগরাই এদিন বাপের বাড়ি যাবেন৷ আর যারা অর্থনৈতিক ভাবে সম্বল তারা অফিসে কালঘাম ছুটিয়ে বাড়িতে '' প্রবাহ..." মতন পারিবারিক টিভি সিরিয়াল দেখেই সময় কাটাবেন৷

এরপর আসা যাক এই কলকাতা শহরের রোমিও-জুলিয়টদের কথায়৷ তারা এই দিনটা একটু 'এনজয়' চান মিলেনিয়াম পার্ক, নিক্কো পার্ক, সিপিতে, ভিক্টোরিয়া মেমরিয়াল বা ময়দানে৷ আর সদ্য মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া ছেলে-মেয়েদের তো পোয়া বাড়ো৷ চৈত্রের সেলে কেনা দুই একটা সর্ট শার্ট, কারগো এবং বিকেলে 'ইউ মি অর হাম' সিনেমা দেখে ফুচকা খাওয়া৷ আর ফচকে ছেলেরা অপরিচিত ভীড় দোকানে গিয়ে মিষ্টিমুখ করার মতো দুষ্টুমিভরা কাজ করা থেকেও বাদ পড়তে চান না৷

অতিরিক্ত
পয়লা বৈশাখ ও বাঙালী সংস্কৃতি
সেই পয়লা দিন
বাংলার পয়লা তারিখ