মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > পয়লা বৈশাখ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পয়লা

সহেলী দাস, প্রতিনিধি বাংলা ওয়েবদুনিয়

কেমন আছে পয়লা বৈশাখ? ফ্রি বছর আসে৷ এবছরও আসছে৷ আসবেই তো৷ তা নাহলে 1414 এক সিঁড়ি প্রমোশন পেয়ে 1415 নতুন ক্লাস হবে কি করে? তবু তেমন ভাবে আসে কি আর! হয়তো আসে! ভিড়ের মাঝে খুঁজে পাইনা তাকে৷

ধরা যাক খুঁজেছি তাকে৷ খুঁজেই চলেছি...কই খুঁজে পেলাম নাতো৷ কোথায় কোথায় খুঁজেছি? সে এক বিস্তর গল্পগাছা৷ চিলে কোঠার ঘরে, দিম্মার কাঠের তাকে পুরনো আচারের শিশিতে, দাদুভাইয়ের ঘরে একগাছা রেকর্ডের সারিতে, পুরনো চিঠিতে, তারপর একমাথা রোদ্দুর নিয়ে আমবাগান, জামবাগান, বন-বাদাড়, নদীর ঘাট, পুরনো মন্দির, বটতলা, স্কুল-কম্পাউন্ড, কলেজ-মাঠ, গড়িয়া হাট, বিগ বাজার এমন আরও কত কি!

তামাম দুনিয়া খুঁজে, পেলাম না তাকে৷ তাকে খুঁজতে গিয়ে যা পেলাম তা শুধুই ফ্রি বাজি৷ এক পৃথিবীর সঙ্গে আর একটা দুনিয়া ফ্রি৷ নিজেকেও কেমন একটা ফ্রি বলে ভুল হতে থাকে৷ রাতে স্বপ্ন দেখালাম সত্যজিতের সঙ্গে পপকন ফ্রি৷ বোঝো ঠ্যালা! যেন মাধ্যাকর্ষণ শক্তি কমে গেছে৷ দেড় ফুট পর্যন্ত ভাসমানতা বেমাক্কা ফ্রি৷

এতশত ফ্রি ঝক্কি সামলে সাপটে বাড়ি ফিরে শেষমেশ পাওয়া গেল তাকে৷ কোথায়? ইংরেজী ক্যালেন্ডারেই৷ কালো সংখ্যাগুলো 24 ইনটু 7 করতে করতে হঠাত লাল৷ চোদ্দো৷ আর নীচে লাল অক্ষরে লেখা নববর্ষ৷ ফোর্টিনথ এর ছায়ায় সে চুপটি করে একলা একলা এমনি এমনি আছে৷ আমাদের এমনি এমনি তাকে মনে রাখা, এমনি এমনি ভুলে যাওয়া৷
অতিরিক্ত
বাঙালীর পয়লা কড়চা
পয়লা বৈশাখ ও বাঙালী সংস্কৃতি
সেই পয়লা দিন
বাংলার পয়লা তারিখ