মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > পয়লা বৈশাখ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বাঙালী রসনার সাধনা

ব্যুরো রিপোর্ট, বাংলা ওয়েবদুনিয়

বাঙালীর রসনার ইতিহাস যেন এক মহাসমুদ্র৷ তা নিয়ে লিখতে বসলে দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে ভোর হয়ে যাবে৷ তাতেও শেষ হবে না বাঙালীর রসনার উপাখ্যান৷ কেননা বাঙালী খেতে এবং খাওয়াতে দুই-ই ভালোবাসে৷ প্রাচীন কাল থেকেই বাংলার জল- বায়ু বাঙালীকে আর কিছু শেখাক বা না শেখাক খেতে শিখিয়েছে৷ কিন্তু বাঙালীর জিভের নোলা এতই বেশী যে শুধু মাছের ঝোল আর ভাতে সীমাবদ্ধ থাকেনি৷ যখন যে জাতি বাংলায় এসেছে, তাদেরই 'দি বেষ্ট মেনু' বাঙালীর খাবার টেবিলের শোভা বাড়িয়েছে৷ চপ-কাকলেট, মোগলাই, খাস নাক চ্যাপটা চীনেদের মেনুও বাঙালী নিজের মত করে নিয়েছে৷ বিবাহ-উত্সব- দুর্গাপূজা-ভাইফোঁটা সব কিছুতেই বাঙালীর মন একটু খাই খাই করে৷ তাই পয়লা বৈশাখে বাংলার মানুষদের পাতে নতুন কোন আইটেম থাকবে না তা আবার হয় নাকি৷

তাই খবরের দুনিয়ার প্রথম বাংলা নিউজ পোর্টালের তরফ থেকে শুভ নববর্ষে থাকছে এমন কিছু 'মেনু' যা নববর্ষের আনন্দকে আরেকটু বাড়িয়ে দেবে বৈকি৷ এই পদগুলো বানানো যেমনি সোজা, তেমনি খেতেও লা-জবাব৷ আর পদগুলো সর্বভারতীয় মিলনক্ষেত্র৷ মারাঠী, পাঞ্জাবী, রাজস্থানী, খাস ইন্দোরি বাদ নেই কোন ডিশ৷ তবে একটা কথা বলে রাখা ভাল৷ এই পদগুলোর হদিশ যারা দিয়েছেন তারা আমাদেরই পোর্টালের সাংবাদিক৷ চাকুরী করেন বলে কি রাঁধবেন না৷ নৈব নৈব চ৷ তাই তাদের কথা না বললে ষোলকলা পূর্ণ হবে না৷ এরা হলেন- স্মিতা সঞ্জীব যোশী, শ্রুতি আগরওয়াল, সতমিত কৌর, হরদীপ কৌর, মেরী রোজ বাবা এবং আনসারিবাংলা পোর্টালের তরফ থেকে সকলকে জানাই ধন্যবাদ...
অতিরিক্ত
এ বৈশাখ-'e' বৈশাখ-বৈশাখ 'e'
ঢাকার শুভ নববর্ষ পালন
বাংলা ক্যালেন্ডারের ইতিহাস
পয়লা
বাঙালীর পয়লা কড়চা
পয়লা বৈশাখ ও বাঙালী সংস্কৃতি