মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > পয়লা বৈশাখ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রাজস্থানী পুরি

বাড়িতে নতুন বউ এসেছে৷ আর না অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ৷ বিনয় বাবুর ছেলে চাকরী করে রাজস্থানে৷ আর সেই চাকরীর সুবাদেই ঐ রাজস্থানী মেয়েটির সঙ্গে আলাপ৷ বাড়ির বউ বলে কথা৷ তবে বউ কিন্তু রাজস্থানী মেয়েদের মত মাথায় ঘোমটা দিয়ে বসে না৷ বউ হল ইংলিশে এম.এ৷ বাংলা বলতে তো পারে না৷ আবার কি রাঁধবে বাঙালী রান্না৷ যাই হোক নিরামিষ রান্না বলছে করতে পারে৷ শ্বশুড় বাড়ির ননদ, দেওর শাশুড়ী সকলেই বউ এর হাতের রান্না খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে৷ অবশেষে শাশুড়ীর মন জয় করতে বউ গেছে হেঁসেলে৷ কি রাধবে ? আর হ্যাঁ রাজস্থানী কোন খাবার৷ বউ রাঁধছে রাজস্থানী পুরি মানে লুচি৷ হুঠ করে দেওর জিজ্ঞাসা করেছে বৌদি রাজস্থানী আর বাঙালী লুচির মধ্যে তফাত কোথায়? বৌদি বলেছে তফাত্ শুধু স্বাদে৷ ননদ বলছে বৌদিকে শিখিয়ে দাও কি তৈরী করে রাজস্থানী লুচি? বৌদি বলল দেখ আর শেখ৷ তবে বউ এর হাত রান্নায় কাচা না পাকা তা তো বোঝা যাবে খাওয়ার পর৷ চলুন দেখি কি করে নতুন বউ রাজস্থানী লুচি দিয়ে বাঙালী শাশুড়ির মন জয় করবে৷
WDWD


সামগ্রী: আধ কাপ বেসন, আধ কাপ গমের আটা, আধ কাপ সুজি, অল্প একটু হিং, 1 চামচ জোয়ান,1 চামচ মৌরী, আধ চামচ গরম মশলা, নুন, লাল লঙ্কার গুড়ো, দুধ এবং তেল৷

প্রণালী: সব সামগ্রী ভাল করে মিলিয়ে ওর মধ্যে দুধ দিয়ে ভাল করে ঐ মিশ্রনটা আটার মত করে মেখে নিন৷ এবার লুচির মত করে বেলে ভাজুন৷
বউ এর লুচি খেয়ে সবাই তো প্রশংসায় পঞ্চমুখ৷ এবার বউকে রোজ সকালে রান্নাঘরে ঢুকতে হবে জলখাবার বানানোর জন্য৷
অতিরিক্ত
বাঙালী রসনার সাধনা
এ বৈশাখ-'e' বৈশাখ-বৈশাখ 'e'
ঢাকার শুভ নববর্ষ পালন
বাংলা ক্যালেন্ডারের ইতিহাস
পয়লা
বাঙালীর পয়লা কড়চা