মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > পয়লা বৈশাখ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ডাল পাকওয়ান

সিন্ধী পরিবারের যে কোন উত্সবে খাবারের থালিতে বিশেষ ভাবে সামিল থাকে দাল পাকবান৷ বিয়ে, জন্মদিন, হোলী অথবা দিওয়ালী ডাল পাকওয়ানের গন্ধ ও স্বাদে যে কোন উত্সবই রঙীন হয়ে উঠে৷ চলুন ডাল পাকওয়ান কি করে তৈরী করা হয় সেই রেসিপিটা একটু জেনে নেওয়া যাক৷

ডালের জন্য: 2 বাটি ছোলার ডাল (জলে ভিজিয়ে রাখুন), চার চামচ ঘি, এক ছোট চামচ হলুদ, ফোড়নের জন্য জিরে, আদা, রসুন৷
ডালের মশালা: লবঙ্গ- গোল মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, ধনে লঙ্কা গুড়ো মিশিয়ে মিক্সিতে ভাল করে পিষে নিন৷ বাজারে এই মশলাটা ডাল পকবান নামে পরিচিত৷

পাকওয়ানের জন্য: ময়দা 250 গ্রাম, দুই চামচ সুজির আটা, দই, ময়ান দেবার জন্য এক বড় চামচ গরম তেল৷

ডাল কি করে তৈরী করবেন?
সবার প্রথমে ছোলার ডাল এক থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখুন৷ এরপর ডালের মধ্যে হলুদ নুন মিশিয়ে কুকারে ডাল সেদ্ধ করুন৷ ডাল ভাল করে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঘি, জিরে, রসুন, আদা, ফোড়ন দিয়ে ডালকে ফ্রাই করুন৷ পরিবেশন করার আগে ডালের মধ্যে একবার মশালা দিয়ে ফোঁড়ন দেওয়া হয়৷

পাকওয়ান কি করে তৈরী করবেন?
পাকওয়ান বানানোর জন্য প্রথমে ময়দার মধ্যে সুজি মিলিয়ে একটু ঘি দিয়ে ময়ান দিন৷ তারপর দই দিয়ে ময়দাকে ভাল করে মেখে নিন৷ কিছুক্ষন আটা রেখে দিন৷ এরপর আটা ছোট ছোট গোলা তৈরী করুন৷ এরপর কড়াইতে তেল গরম করে যেরকম করে লুচি ভাজেন ঠিক সে রকম করে ভেজে নিন৷ সিন্ধিদের ডাল পাকওয়ান নিশ্চয়ই আপনাদের ভাল লেগেছে৷ এবার নববর্ষের দিন এই সিন্ধি খাবারটি তৈরী করে আপনার প্রিয়তমর মন জয় করে ফেলুন৷