মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > পয়লা বৈশাখ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পাঞ্জাবের পিন্নি

বাঙালিরা ভোজন রসিক এই বদনাম বা সুনাম ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের মুখে শোনা যায়৷ শুধু যে ভারতে তাই নয় ভারতের বাইরেও বাঙালিদের খাওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়৷ তাই কোন বাঙালি অবাঙালি পরিবেশে গেলে খাওয়ার বিষয়টি আলোচনার বিষয় বস্তু হয়ে ওঠে৷ কিন্তু বাঙালিরা যে শুধু খেতে ভালোবাসে তা নয় খাওয়ার বানাতেও ভালোবাসে৷ তাই সুযোগ পেলেই নতুনত্ব খাওয়ার বানানোর জন্য প্রস্তুত হয়ে যায় খাদ্য রসিক বাঙালি৷

তাই খাদ্য রসিক বাঙালির জন্য হাজির পাঞ্জাবের পিন্নি৷ এটা পঞ্চনদের মিষ্টি খাবার৷ পিন্নি শীতকালের খাবার৷ খাবারের নামটা একটু অদ্ভুত হলেও এর টেস্ট কিন্তু লা-জবাব৷ আর এই জনপ্রিয় খাবারটি প্রিয় জনের জন্য পরিবেষণ করতে হলে উপকরণ ও পদ্ধতিটি একটু জেনে নিতে হবে৷

উপকরণ খুবই সামান্য- আটা ও ঘি এবং কিছুটা শুকনো ফল অর্থাত ড্রাই ফ্রুটস৷

কিন্তু কিভাবে তৈরি করবেন? এবার জেনে নিন প্রণালী৷

প্রনালী- একটি পরিস্কার কড়াই নিয়ে তাতে ঘি ও আটা ঢেলে গরম করতে হবে৷ একটু লাল হয়ে গেলেই নামিয়ে নিতে হবে৷ এবার এর মধ্যে ড্রাই ফুড ঢেলে মুড়ির মোয়ার মতো গোল করে নিলেই পিন্নি রেডি৷