গ্রীন মিট
খাদ্য রসিকরা তো বটেই যারা কিনা নিজেদের শরীরের চর্বি কমাতে উদয়াস্ত পরিশ্রম করছেন তারাও কিন্তু এই গ্রীণ মিটের দিওয়ানা বনে যাবেন৷ কেননা এই পদটি একেবারে কম তেলে তৈরী হয়৷ তাই নো চিন্তা৷ লেগে পড়ুন রসনার নতুন স্বাদে মাততে৷
উপকরণ- সবুজ লঙ্কা, ধনেপাতা, হলুদ(অল্প), সবুজ লঙ্কা, সবুজ ধনে, পেঁয়াজ, রসুন, বাদাম, কাজু, নুন(প্রয়োজন মত)ও দই৷
প্রনালী- ধনে পাতা, সবুজ ধনে, পেঁয়াজ, রসুন, বাদাম, কাজু, দই, নুন নিয়ে মিক্সচারে ভালো করে মিশিয়ে নিন৷ কড়াইতে একেবারে কম তেল দিন৷ খাসির মাংস বা মুরগীর মাংস ভালো করে ধুয়ে তৈরী করা মিক্সচার ভালো করে মাখিয়ে দুঘন্টা রেখে দিন৷ দুঘন্টা কেটে গেলে বাসনে অল্প তেল দিন৷ তেল কিছুক্ষণ গরম হলে সেই মিক্সচার মিশিয়ে দিন৷ একটু জল দিয়ে নাড়ান৷ সবুজ লঙ্কা উপরে ছড়িয়ে দিন৷ বেশ তৈরী হয়ে গেল কম তেলের গ্রীণ মিট৷
|