উপকরণ- খাসি বা মুরগীর মাংস, বাদাম, কাজু, তরমুজের বীজ, তিল, পোস্ত, সাদা লঙ্কা, সাদা পেঁয়াজ, রসুন, আদা ও দই৷
প্রনালী- বাদাম একঘন্টা জলে ভিজিয়ে রাখার পর বাদামের খোসা ছাড়িয়ে ফেলতে হবে৷ বাদাম, কাজু, পেয়াজ, পোস্ত সাদা লঙ্কা মিস্কচারের মিক্স করে ফেলতে হবে৷ এর পর আদাবাটা ও রসুন বাটা মিশাতে হবে এবং কিছু পরিমাণে পেয়াজ কেটে রাখতে হবে৷
এবার একটি কুকারে পরিমাণ মত সড়িষার তেল নিয়ে হাল্কা গরম করে তার মধ্যে কাঁটা পেয়াজ ঢেলে দিয়ে নাড়তে হবে৷ পেঁয়াজ কুচি একটু লালা লালা হয়ে গেলে মিক্সচার ঢেলে দিতে হবে৷ এবার পরিমাণ মত একটু লবন দিতে হবে৷ তার পর ভালো করে নাড়িয়ে দই দিয়ে আবার নাড়াতে হবে৷ এবার মটন বা চিকেন ঢেলে তার উপরে আবার একটু দই দিতে হবে৷ তার পর পরিমাণ মত জল দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে৷ একটি নির্দিষ্ট সময় পর সাদা মাংস বা হোয়াইট মিট তৈরি৷
|