উপকরন : 2-3 মাশরুম 4-5 সবুজ বিন 2 চামচ সবুজ মটর দানা 1/4 কাপ বাধা কপি (কুঁচো করা) 1 ছোট গাজর (কুঁচো করা) 1 ছোট ক্যাপসিকাম (কুঁচো করা) 1/4 কাপ বিন স্প্রাউটস 2 চা চামচ স্পিরিং পেঁয়াজ 1/2 চামচ আদা বাটা 2 লবঙ্গ, রসুন (কুঁচো করা) 1 চা চামচ কালো মরিচের গুঁড়ো 2 চা চামচ টোম্যাটো সস্ 2 চা চামচ হট চিলি সস্ 1-2 চা চামচ কর্ন ফ্লাওয়ার স্বাদ অনুযায়ী লবন কিছু স্পিরিং রোল রাপার
পদ্ধতি :
একটি ফ্রাইং প্যানে প্রয়োজন মত তেল দিয়ে গরম করুন৷ তাতে আদা ও রসুন দিয়ে দিন সঙ্গে ক্যাপসিকাম, সবুজ বিন, মাশরুম এবং গাঁজর দিয়ে দিন৷ এই মিশ্রণটিকে প্রায় 30 মিনিট পর্যন্ত গরম আঁচে ভাজা করুন৷ এবার রাপারের উপর এই উপকরন দিয়ে 1 ইঞ্চি মতন পুরু করুন৷ এরকম 3/4 টি রোল করুন৷ পুর যেন মোটা হয়৷ তারপরে ঐ রাপারের গায়ে কর্ন ফ্লাওয়ারের পেস্ট একটি ব্রাসের দিয়ে প্রলেপ লাগিয়ে দিন৷ একই পদ্ধতিতে যে কয় পিস রাপার তৈরি করেছেন প্রত্যেক কটির গায়েই প্রলেপ দিয়ে দিন৷ প্রলেপের পরে রোল গুলিকে ফ্রিজে রাখতে ভুলবেন না যেন৷ যতক্ষন জমাট বেধে একটু টাইট না হয় ততক্ষণ বাইরে আনবেন না৷ এবার জমাট বেধে যাওয়ার পরে গরম কড়াইয়ে তেল দিয়ে বাদামি করে ভেজে ফেলুন৷ যতক্ষন রোলের গায়ের রং সুন্দর চকলেটি না হয় ততক্ষন ভাজতে থাকুন৷ ভাজা হয়ে গেলে নামিয়ে রাখুন ট্রে এর মধ্যে৷
এখন সস্ তৈরি করুন
পদ্ধতি 3 চা চামচ সোয়া সস্ 1/4 কাপ জল 1 চা চামচ কর্ন স্ট্রেচ 2 চা চামচ রাইস ভিনিগার 2 লবঙ্গ গুঁড়ো 1 চা চামচ চিনি
পদ্ধতি :
সকল উপকরন একটি পাত্রে রেখে মিশিয়ে নিন এবং হালকা আঁচে 3-5 মিনিট রাখুন ও নাড়তে থাকুন৷ তারপরে তাতে চিনি ও কোর্ন স্ট্রেচ মিশিয়ে দিন৷ এবার ঠান্ডা করুন৷ তৈরি আপনার সস্৷
পরিবেশন : আপনার রেসিপি তৈরি হয়ে গেছে৷ অতিথিদের সসের সঙ্গে স্পিরিং রোল পরিবেশন করুন৷ রেসিপিটি খুব স্মার্ট রেসিপি৷ আপনারও পরিবেশন করতে ভালো লাগবে এবং অতিথিদেরও এটি উপভোগ করতে ভাল লাগবে৷ এটি খেতে ভালো লাগে হালকা হালকা ঠান্ডায় বিকেলের দিকে৷
ধন্যবাদ...
|