হে মহাপুরুষ তুমি বলবান, তোমারই কর্মধারায় চলেছে স্বাধীনতা অভিযান তুমি মহান, তুমি বীর করি তোমারই জয়গান দেশের ত্বরে দিয়েছিলে তুমি সুখ ঐশ্বর্যের বলিদান৷৷ পরাধীনতার শৃঙ্খল ভেঙে জানিয়েছিলে স্বাধীনতাকে আহ্বান ইংরেজের কড়া শাসনে লঙ্ঘিত হয় নি তোমার বিপ্লবী অভিযান৷৷ তুমি বীর, তুমি মহান করি তোমারই জয়গান৷৷ দেশের জন্য উত্সর্গ করেছিলে তুমি প্রাণ৷৷ জাতির নেতা আখ্যা দিয়েছিল ভারতবাসী তুমি বলেছিলে Give me blood i will give you freedom. তোমার এই মর্মস্পর্শী উক্তি আপামর ভারতবাসীর হৃদয়ে জাগিয়েছিল দেশপ্রেমের চেতনা, যুগ যুগ ধরে ভারতবাসী করবে তোমারই বন্দনা৷৷ তুমি স্বাধীনতা, তুমি মুক্তি, তুমি বিপ্লব, তুমি বীর, লহ প্রণাম হে যুগনেতা বিংশশতাব্দীর৷৷
|