পরিবর্তন হল প্রকৃতির নিয়ম৷ সময়ের সঙ্গে সকল বস্তুর মধ্যেই পরিবর্তন সাধিত হয়৷ আমাদের সমাজও পরিবর্তিত হয়েছে৷ আর সমাজের এই পরিবর্তনে কোন মহত ব্যক্তির অবদান তো নিশ্চয়ই রয়েছে৷ আর সেই মহত ব্যক্তিটি হলেন ডাঃ বি আর আম্বেদকার৷ আম্বেদকারের সামাজিক, আর্থিক ও রাজনৈতিক চিন্তাধারা সমাজকে এক নতুন পথে চালিত করেছে৷ ভারতের অনগ্রসর শ্রেনীকে সাংবিধানিক মর্যাদা প্রদানে আম্বেদকারের অবদান অবিস্মরনীয়৷
তাঁর ছোটবেলা অতিবাহিত হয়েছিল সেই সামাজিক পরিকাঠামোয় যেখানে দলিতদের সমাজে নগন্য রুপে দেখা হত৷ যখন তিনি স্কুলে পড়তেন পাঠশালাতে বসার জন্য ঘর থেকে বসার আসন নিয়ে যেতে হত৷ পাঠশালাতে উচু জাতের ছাত্রদের মাঝখানে বসার কোন অধিকার ছিল না৷ এমনকি জলের পাত্র থেকে জল পান করার অধিকারও তাদের ছিল না৷ আম্বেদকারের শিশু মনে এর প্রভাব পড়ে৷ পরবর্তীকালে তিনি সমাজের এই অচ্ছুত প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানান৷
স্কুলের পড়াশুনা শেষ করে তিনি মুম্বই এলফিনস্টোন কলেজে ভর্তি হন৷ এরপর কলেজের পড়া শেষ করে তিনি আমেরিকার কোলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থশাস্ত্রে এম. এ পাশ করেন৷ বিদেশে পড়াশুনা করতে গিয়ে তিনি উপলব্ধি করেন ভারতে অচ্ছুত প্রথা যতটা প্রভাব বিস্তার করেছে বিদেশের তার নাম মাত্র নেই৷ বৃটিশ শাসনকালে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এন্ড পলিটিকসে ভর্তি হওয়ার সুযোগ পান৷ কিন্তু গাইকোয়াড শাসনের কিছু প্রতিবন্ধকতার জন্য তাঁকে এই পড়া ছেড়ে ভারতে চলে আসতে হয়৷
ভারতে ফিরে এসে তিনি বরোদাতে রাজ্য মিলেটারী শচীব পদে কার্যভার গ্রহন করেন৷ 1920 সালে পুণরায় তিনি আবার লন্ডনে যান৷ সেখানে এম এস সি, পি এইচ ডি এবং বার এট লর উপাধি অর্জন করেন৷ ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি অনগ্রসর শ্রেণীর সামাজিক মর্যাদা প্রদানের কাজ শুরু করেন৷ 1927 সালে তিনি বহিষ্কৃত ভারত নামে একটি পাক্ষিক সংবাদপত্র প্রকাশ করেন৷ আর সমাজের পরিবর্তনের পরিকল্পনা যে তিনি নিয়েছিলেন এই সংবাদপত্রের প্রচারের মাধ্যমে তিনি পরিকল্পনাকে বাস্তবায়িত করা শুরু করেন৷ এর পর তিনি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি স্থাপন করেন৷ তিনি দলিত, শ্রমিক এবং কৃষকদের শুধু সমস্যাই উল্লেখ করেন না৷ এদের সকলকে এক জোট করার প্রচেষ্টায় মাতেন৷
1937 সালে মুম্বইতে প্রাদেশিক নির্বাচনে তাঁর পার্টি 15টা সিটে 13 টা আসন লাভ করেন৷তিনি দলিত, শ্রমিক এবং কৃষকদের প্রতনিধি রুপে তাদের সামাজিক মর্যাদা প্রদানে ব্রতী হন৷ যদিও তিনি গান্ধীজীর দলিত উদ্ধার নীতির সঙ্গে তাঁর মতভেদ ছিল৷ কিন্তু তিনি কংগ্রেসের বরিষ্ঠ নেতা যেমন নেহেরু, প্যাটেল প্রভৃতিদের মনে গভীর প্রভাব ফেলেন৷
স্বাধীনতা লাভ করার পর তিনি ভারতের আইনমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন৷ আর এর পরেই তিনি হিন্দু কোড বিল প্রচলন করেন৷ এর প্রধান উদ্দেশ্য ছিল হিন্দুদের সামাজিক জীবনের পুনরুদ্ধার৷ স্বাধীন ভারতে রাজনৈতিক মর্যাদা লাভ করেছিলেন৷ কিন্তু তত্কালীন সামাজিক ব্যবস্থায় তিনি সন্তুষ্ট ছিলেন না৷
1956 সালে 14 ই অক্টোবর বৌদ্ধ ধর্ম গ্রহন করেন৷ রামায়ন ও মহাভারত এই দুই মহাকাব্য আম্বেদকারের জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল৷ মহাপুরুষ গৌতম বুদ্ধ আর কবীরের প্রভাব তার মধ্যে পড়েছিল৷ দলিতদের সংরক্ষনের বিষয়টি নিয়ে তিনি ব্যাপক প্রচেষ্টা চালান৷ দলিতদের দুঃখ দুর্দশা তাঁর মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল৷ তাই তিনি দলিতদের সামাজিক মর্যাদা প্রদানের বিষয়টি নিয়ে আজীবন প্রচেষ্টা চালিয়েছেন৷ শুধু তাই নয়, দলিত মেয়েদের শিক্ষা প্রদানের বিষয়টি নিয়েও সোচ্চার হয়েছিলেন৷
|