বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর রচনা করেছিলেন জন গন মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা..... এই গানটি৷ 1950সালের 24 শে জানুয়ারী সংবিধান সভা রবীন্দ্রনাথের এই গানটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদায় ভূষিত করে৷ এই গানটি প্রথম 1911 সালের 27 শে ডিসেম্বর কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়৷ এই গানটার পাঁচটা অন্তরা আছে৷ এর প্রথম অন্তরাটিকেই ভারতের জাতীয় সঙ্গীত রুপে গণ্য করা হয়েছে৷
জন গন মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা দ্রাবিড় উত্কল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশীষ মাগে গাহে ত অব জয় গাথা জন গন মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় জয় জয়, জয় হে আমাদের জাতীয় সঙ্গীত টিকে গাইতে মোট 52 সেকেন্ড সময় লাগে৷ বিশেষ দিনগুলোতে এই সঙ্গীতের প্রথম এবং শেষ অন্তরাটিকেও গাওয়া হয়৷ যখন এই জাতীয় সঙ্গীতটি গাওয়া হয় তখন প্রত্যেক ব্যক্তির উঠে দাঁড়ানো উচিত৷ এটি হল আমাদের জাতীয় কর্তব্য৷
|