26 শে জানুয়ারী সারা দেশে প্রজাতন্ত্র পালন করা হবে৷ প্রজাতন্ত্র দিবসের সকালবেলা রেড রোডে প্যারেডে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও এয়ারফোর্স৷ এছাড়াও থাকে বিভিন্ন রাজ্যের থেকে আয়োজিত নৃত্যনাটিকা, এনসিসির ক্যাডেট বাহিনীর সদস্যরা৷ এবারের 26শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফ্রান্সের রাষ্ট্রপতি৷ এছাড়াও থাকবেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা পাটিল৷
তিনি সর্বপ্রথম পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করবেন৷ এছাড়াও থাকবেন বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ অফিসার৷ সাধারণ লোকও এই অনুষ্ঠান দেখে থাকেন৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান কেমন করে দেখতে যাবেন, এটা বড় প্রশ্ন? জঙ্গীহানার আশংকা থেকে একটা কথা জেনে রাখতে হবে এইদিন খুবই কড়াকড়ি নিরাপত্তার আয়োজন থাকে৷ রেড রোডে প্যারেড আরম্ভ হয় সকাল বেলা৷ সাধারণত যারা সেদিন নিজস্ব গাড়ি করে যান তাদের অনেকটা দূর গাড়ি থামিয়ে দেয় নিরাপত্তাবাহিনী৷
এরপর নির্দিষ্ট লাইন দিয়ে যেতে হয় রেড রোডে৷ সাধারণত সকাল 9.30টার মধ্যে রেড রোডে ঢুকতে হবে৷ নির্দিষ্ট বসার জায়গাতে বসে প্যারেডের আনন্দ উপভোগ করুন৷ আসুন জেনে নিই প্যারেড দেখতে যাওয়ার খুঁটিনাটি নিয়ম কানুন :
1) সেদিন ছুটি থাকায় কোন সরকারি বাস আপনি পাবেন না৷ বেসরকারি বাস চললেও সংখ্যায় খুব কম থাকে৷ ফলে আপনার পা কিংবা নিজস্ব গাড়ির উপর ভরসা করে রেড রোডে পৌঁছান৷ তার জন্য অবশ্যই খুব সকালবেলা বেরিয়ে পড়ুন৷
2) সঙ্গে কোনকিছু নেবেন না৷ যদি ভেবে থাকেন ক্যামেরা নিয়ে যাই, ফটো তুলব তাহলে সেটা খুব ভুল হবে৷ একমাত্র পকেটে মানিব্যাগ ছাড়া অন্য কিছু নিয়ে ভিতরে নিয়ে যাওয়া বারণ৷ যদি আপনার কাছে মানিব্যাগ ছাড়া অন্য কিছু থাকে, তাহলে সেটা ফেলে রেখে আপনাকে প্রবেশ করতে হবে৷ সবচেয়ে শুনলে অবাক হবেন দেশলাই পর্যন্ত নিয়ে যাওয়া বারণ, মোবাইল নৈব নৈব চ৷ রেড রোড থেকে আপনাকে চলে আসতে হবে৷ 4) ভুল করেও কোন রকম খাবার জিনিষ নিয়ে যাবেন না৷ এসব বারণ৷ আপনাকে সেগুলির মায়া ত্যাগ করে ঢুকতে হবে৷ মহিলারা কোনরকম সাজের জিনিষ নিয়ে যাবেন না৷
5) আগেভাগে গিয়ে সবার প্রথমে বসার চেষ্টা করুন৷ তাহলে ভাল করে দেখতে পাবেন৷ নিজের জায়গায় ধীরস্থিরভাবে বসে প্যারেডের মজা নিন৷ উত্তেজনার বশে এসে মাঝেমাঝেই দাড়িয়ে যাবেন না, এতে পিছনের লোকের অসুবিধা হয়৷ এতে কোনরকম হাঙ্গামা হলে আপনাকে সেখান থেকে উঠিয়ে বাইরে বার করে দেবে নিরাপত্তাবাহিনী৷
6) প্যারেড ঢোকার আগে ভাল করে জল খেয়ে কিংবা বাথরুম করে তারপর আসুন৷ তা না হলে একবার বেরোলে পরে আর ঢুকতে পারবেন না৷
7) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্যারেড দেখার জন্য পাস পাওয়া যায়৷ পাস পেলে ভাল, না হলেও কোন ক্ষতি নেই৷ পাস পেলে একটা পাসে 2 জন ঢোকার অনুমতি পাবেন৷ পাসের সুবিধা হল যেখানে ভিআইপি-রা বসে থাকে সেখান থেকে আপনি দেখতে পারবেন৷ না হলে একটু দূর থেকে আপনাকে দেখতে হবে৷
|