মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > প্রজাতন্ত্র দিবস
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নেতাজিকে প্রণাম জানালেন সুনীল গঙ্গোপাধ্যায়
বাংলা সাহিত্য নিয়ে যারাই একটু নাড়াচাড়া করেছেন, তাদের কাছে সুনীল গঙ্গোপাধ্যায় অতি পরিচিত নাম৷ তাঁর 'নীললোহিত', 'কাকাবাবু' যে জনপ্রিয়তা অর্জন করেছিল তা আজও সাহিত্যপ্রেমীরা এক বাক্যে স্বীকার করবেন৷ কেননা কিশোর সাহিত্যে সুনীল বাবুর অবদান অনস্বীকার্য৷ কাকাবাবু, সন্তু বা জোজো এখনও লোকের মুখে মুখে ঘোরে৷ তবে শুধু কিশোর সাহিত্যের মধ্যেই নিজেকে সীমিত রাখেন নি কাকাবাবুর স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়৷ সাহিত্যের অন্যান্য ক্ষেত্রেও সমানভাবে বিচড়ণ করেছেন তিনি৷ তাদের লেখনী, চিন্তাধারা, সমাজ সম্পর্কে বক্তব্য সবই এক- একটি অমূল্য সম্পদ৷ তাই সুনীল বাবু শুধু একজন সাহিত্যিক নন, তিনি একজন চিন্তাবিদও বটে৷আর তাই নেতাজির জন্মদিবসে সুনীল বাবুর কোন বক্তব্য থাকবে না, তাই কখনও হয় নাকি৷

সুনীলবাবু তাই শত ব্যস্ততার মধ্যেই নেতাজিকে শ্রদ্ধা জানাতে ভোলেন নি৷ সদাহাস্য, ভদ্র এই লেখককে ফোনে ধরা হলে তিনি সাগ্রহে নেতাজির সম্পর্কে নিজের ভাবনা ব্যক্ত করলেন৷ সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের জানালেন, নেতাজির জীবন পর্যালোচনা করলে মানুষের প্রতি বিশেষত দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা তা সবসময় প্রকাশ পেয়েছে৷ দেশের মানুষকে নেতাজি স্বদেশী হতে বলেছেন৷ দেশকে ভালবাসতে, দেশের জন্য ভাবতে বলেছেন তিনি৷এরই সঙ্গে লেখকের অভিব্যক্তি - বিশ্বায়নের যুগে যতই আমরা বিশ্বকে ঘরে টেনে আনি না কেন৷ আমাদের কিন্তু স্বদেশীয় ভাবনায় রঞ্জিত হতে হবে৷ এই প্রসঙ্গে সুনীল বাবুর কথাতে নেতাজির ধর্ম ভাবনা বিষয়ও ধরা পড়েছে৷ তাঁর কথায়, নেতাজি ছিলেন একজন ধর্মনিরপেক্ষ মানুষ৷এখনও যখন ভারতের মানুষ জাতের নামে বজ্জাতি করেন, তখন ভারতবাসীর নেতাজির কথা স্মরণ করা উচিত৷ তিনি হিন্দু- মুসলমান- শিখ- জৈন সকলকে একসাথে নিয়ে এগিয়ে চলতে চেয়েছিলেন৷ এমনকি এই সাহিত্যিকের বক্তব্য - আই.এন.এ. ছিল ধর্মনিরপেক্ষতার এক অনন্য নিদর্শন৷ তাঁর সেনাবাহিনীতে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছিলেন ভারতকে বৃটিশ সাম্রাজ্যের নাগপাশ থেকে মুক্ত করার জন্য৷

সুনীলবাবু আরও জানিয়েছেন নেতাজি 'জয়হিন্দ' - এর মধ্যে দিয়ে আপামর ভারতকে সম্বোধণ করার যে পন্থা নিয়েছিলেন তা ছিল তাঁর রাষ্ট্রঐক্যের সোপান৷ কেননা ভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সম্বোধন করেন৷ নেতাজি 'জয়হিন্দ' - এর মধ্যে দিয়ে পুরো ভারতকে একসূত্রে বাঁধতে চেয়েছিলেন৷ সুনীল বাবুর কথায় তিনি শুধু বাঙ্গালির মনন- চিন্তনে নয়, নেতাজি সুভাষচন্দ্রের সীমানা পরিব্যপ্ত হয়েছে আসমুদ্র হিমাচলে৷ তাঁর রাজনৈতিক ভাবনার জয়ধ্বনি সর্বত্র৷ নেতাজিকে তাঁর জন্মদিনে প্রণাম জানিয়েছেন বাংলা সাহিত্যের এই সুপরিচিত লেখক৷

বাংলাভাষার প্রথম নিউজ পোর্টাল বাংলা ওয়েব দুনিয়ার সাংবাদিক প্লুটাস কর্মকারকে এক একান্ত সাক্ষাত্কারে একথা জানালেন বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়৷
অতিরিক্ত
প্যারেড দেখার নিয়ম কানুন
প্রজাতন্ত্র দিবস
সংবিধানের বিশেষ নীতি
প্রকৃত কি প্রজাতন্ত্র?
দূর্নীতির অবসানে দেশের বিকাশ হবে-প্রধানমন্ত্রী
সংবিধানের কথা