কোথাও হাসি, কোথাও কান্না৷ কোথাও বা এতটুকু আশা৷ নিরাশার কালচে মেঘটা কাটিয়ে ওঠার চেষ্টা৷ কোথাও জীবনকে নতুন সুরে, নতুন ছন্দে গড়ে তোলার চেষ্টা৷ 2008 পেড়িয়ে 2009 সালে যাওয়ার মুখে কোথাও একটা সংকল্প৷ কি আছে, কি নেই আলোচনা সর্বস্তরে৷ আলোচনা কি পেলাম, কি পেলাম না৷ কিন্তু সব কিছু ছাড়িয়ে গিয়ে যা আছে তা হল জীবনে এগিয়ে যাওয়া৷ নতুন কিছু করা৷
একটা নতুন ভাবনা৷ যাতে সর্বস্তরে এগিয়ে যাওয়া যায়৷ সকলে মিলে ভেবে নেই কিছু করার৷ লড়াই করি সাম্প্রদায়িকতা, জাত-পাত, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে৷
|