মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > মহাশিবরাত্রি
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মহাশিবরাত্রির ইতিহাস

WDWD
শিব হল সত্য৷ শিব হল ঈশ্বর৷ বলা হয় ভগবান শিবের পূজো করলে সকল দেবতা সন্তুষ্ট হন৷ জীবনে সকল বাধা বিপত্তি কেটে যায়৷ শিবরাত্রির দিন ভগবান শিবের বিশেষ পূজো করা হয়৷ শিবরাত্রির দিনই কেন ভগবান শিবের উদ্দেশ্য বিশেষ পূজো প্রথা প্রচলিত হয়েছে চলুন সেই দিকটাতে একটু আলোকপাত করা যাক৷ প্রাচীনকালে দ্রুহ নামে এক ব্যাধ ছিল৷ সে লুঠপাঠ করে জীবনযাপন করত৷ এই লুঠপাঠের উদ্দেশ্য নিয়ে সে বনে যেত৷ একবার সে সারাদিন বনে ঘুরেও কোন শিকার পায় নি৷ সেই দিনটা ছিল শিব রাত্রি৷ কিন্তু সেই ব্যাধ এই কথা জানত না৷ বনে ঘুরতে ঘুরতে সে এক সরোবরের কাছে এসে উপস্থিত হয়৷

সে মনে মনে ভাবল এই সবোবরে যখন কোন বন্য জীব জল খেতে আসবে তখন তাঁকে শিকার করে বাড়িতে নিয়ে যাবে৷ এই উদ্দেশ্য নিয়ে সে সরোবরের ধারে একটা বেল গাছে উঠে বসল৷ ঐ বেলগাছের নীচে একটা শিবলিঙ্গ ছিল৷ সেই সময় একটা হরিণ সেই সরোবরে জল খেতে এল৷ হরিণকে দেখে ব্যাধ শিকার করার উদ্দেশ্যে ব্যাগ থেকে তীরধনুক বার করল৷ ব্যাধ যখন ব্যাগ থেকে তীর ধনুক বার করতে গেল তখন ব্যাধের ব্যাগে জল রাখা ছিল সেই জল ভগবান শিবের মাথায় গিয়ে পড়ল৷ অপরদিকে ব্যাগ থেকে তীর ধনুক বার করার সময় নড়াচড়া হওয়ার জন্য জলের সঙ্গে সঙ্গে একটা বেলপাতাও শিবলিঙ্গের মাথায় গিয়ে পড়ল৷ ব্যাধ জানত না যে সেদিন শিবরাত্রি৷ কিন্তু ব্যাধের হাত থেকেই সেদিন শিবের মাথায় প্রথম জল বেলপাতা পড়ল৷

ইতিমধ্যে হরিণটা ব্যাধকে গাছের উপর বসা দেখে জিজ্ঞাসা করল এত রাতে তুমি এখানে কি করছো? ব্যাধ বলল আজ আমার পরিবাবের সকলেই অভুক্ত অবস্থায় আছে৷ তোমাকে মেরে আমি ওদের জীবন রক্ষা করব৷ তখন হরিণ বলল ব্যাধ জীবন সবার কাছেই প্রিয়৷ আমি আমার বাড়িতে ছোট ছোট বাচ্চাদের রেখে এসেছি৷ ওদের আমার বোনের কাছে রেখে আমি এখুনি আসছি৷ আমি সত্যি বলছি আমি আবার ফিরে আসব৷ তখন ব্যাধ খুব হাসতে লাগল৷ ব্যাধ বলল প্রাণ বাঁচাবার বেশ ভাল উপায় বার করেছো৷ তখন হরিণ বলল যদি আমি ফিরে না আসি তাহলে আমার অন্যের সঙ্গে ছল করার পাপ হবে৷ ব্যাধ হরিণের এই কথা শুনে হরিণকে বাড়িতে যেতে দিল৷ এরপর দ্বিতীয় প্রহরে ঐ হরিণের বোন ঐ সরোবরে জল খেতে আসল৷ আবার ব্যাধ তীর ধনুক বার করল৷

যথারীতি আবার শিবলিঙ্গের মাথায় জল আর বেলপাতা গিয়ে পড়ল৷ এই ভাবে ব্যাধের হাতে ভগবান শিবের দ্বিতীয়্ প্রহরের পূজোও সম্পন্ন হল৷ ব্যাধকে দেখে হরিণটা বলল অপরকে সাহায্য করার মত পুন্য আর নেই৷ আমি বাড়িতে ছোট ছোট বাচ্চাদের রেখে এসেছি৷ ওদের স্বামীর কাছে রেখে আমি আবার আসব৷ আর যদি না আসি তাহলে আমার পাপ হবে৷ ব্যাধ এবারও হরিণকে যেতে দিল৷ তৃতীয় প্রহরে আর একটা হরিন সরোবরে জল খেতে আসল৷ সেই হরিনকে দেখে ব্যাধের সকল ক্লান্তি দূর হয়ে গেল৷ আবার আগের তীর ধনুক বার করতে গিয়ে ব্যাধের হাত থেকে জল আর বেলপাতা ভগবান শিবের মাথায় গিয়ে পড়ল৷এইভাবে ব্যাধের হাতে তৃতীয় প্রহরেরও পূজো সম্পন্ন হল৷

ব্যাধ ঐ হরিনকেও মারতে উদ্যত হল৷ তখন ব্যাধকে হরিনটি বলল একবার আমাকে বাড়ি যেতে দাও৷ তারপর অবার আমি ফিরে আসব৷ ব্যাধ বলল এর আগেও দুজন এরকম বলে আর আসে নি৷ তখন হরিণটি ব্যাধকে বলল আপনি আমায় বিশ্বাস করুন৷ আমি আবার ফিরে আসব৷ ব্যাধের মন প্রসন্ন হল৷ ব্যাধ এই হরিণটিকেও বাড়িতে যেতে দিলেন৷ বাড়িতে গিয়ে সেই হরিণটি অপর দুই সঙ্গীর সঙ্গে কথা বলে জানল ওরা আগে ব্যাধের কাছে ফিরে যাবার প্রতিজ্ঞা করেছিল৷ কিন্তু ওরা যায় নি৷ তখন সকল হরিণ এবং তাদের শাবক সকলে মিলে ব্যাধের কাছে গিয়ে উপস্থিত হল৷ একসঙ্গে এত হরিণকে দেখে ব্যাধ অত্যন্ত আনন্দিত হল৷

ব্যাধ আবার ধনুক বার করতে গিয়ে জল আর বেলপাতা শিবলিঙ্গের মাথায় গিয়ে পড়ল৷ এই ভাবে ব্যাধের হাত দিয়ে চতুর্থ প্রহরের পূজোও সম্পন্ন হল৷ তখন হরিণের দল সবাই মিলে ব্যাধকে বলল আজকের দিনে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে৷আপনি নিশ্চিন্ত মনে আমাদের শিকার করে পরিবারের সকলের জীবন রক্ষা করুন৷ হরিণের এই কথা শুনে ব্যাধ বিস্মিত হয়ে গেল৷ সে মনে মনে ভাবল পশু হয়েও ওদেরে মন এত উদার৷ প্রতিজ্ঞা করে ওরা প্রতিজ্ঞা পূরন করতে জানে৷ আর আমি মানুষ হয়ে ওদের হত্যা করতে চলেছি৷ মহাশিবরাত্রির দিন শিবের পূজো করার পরই ব্যাধের জ্ঞানচক্ষু খোলে৷ ব্যাধ তখন হরিণদের বাড়ি ফিরে যাবার নির্দেশ দেন৷ ব্যাধের পূজোতে ভগবান শিব সন্তুষ্ট হন৷ তিনি ব্যাধকে দর্শন দিয়ে অযোধ্যার কাছে শৃঙ্গ বেদপুরের রাজা হয়ে জীবন যাপন করার আশীর্বাদ দেন৷ এরসঙ্গে ত্রেতা যুগে ভগবান রামের দর্শন পাবারও আশীর্বাদ দেন৷

ভগবান শিবের কৃপা লাভ পরম সৌভাগ্যের ব্যাপার্৷ শিব রাত্রির দিন পরম শ্রদ্ধা ও ভক্তি নিয়ে ভগবান শিবের পূজো করলে সকল মনকামনা পূর্ন হয়৷ ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করলে সকল সমস্যা দূর হয়ে যায়৷ এছাড়া ওং নমঃ শিবায় শম্ভু শম্ভু কুরু কুরু শিবায় নমঃ এই মন্ত্র এক লাখ বার জপ করলে সকল কঠিন বাধা বিপত্তি কেটে যায়৷
অতিরিক্ত
শিবাষ্টোক
শিবরাত্রির ব্রতকথা
তারকেশ্বর
: শ্রী শিব চালীসা :