মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > মহাশিবরাত্রি
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
শিবের বাজার

WDWD
বাঙালীর বারো মাসে তেরো পার্বণ৷ আর ভোলে বাবার পূজো এলেই আর কিছু হোক না হোক, বাজার যে আগুণ হয় তা বলাই বাহুল্য৷ তাই বাজারে গেলে যেখানেই হাত দাও, আগুনের তাপ লাগবেই৷ আর ভোলে বাবা যেরকম রাগী আর বদমেজাজী, তাতে বাজার দর যে চড় চড় করে বাড়তে থাকবে তা কে না জানে৷ শিব রাত্রি আসলেই, শিব পুজোর প্রয়োজনীয় সামগ্রী যেমন আকন্দ ফুল, সিদ্ধি, বেলপাতা, দুধ, দই, মধু, ঘি, ডাব, বেলপাতা যেন হটকেক৷

শিবরাত্রির বাজারে যেই পা দেবেন, একবার না একবার হিক্কা খাবেন৷ যে সব পুজো সামগ্রীর দাম দুদিন আগেই ছিল কম কম, তাই হয়ে যায় এত বেশী বেশী যে মাথা খারাপ হওয়ার জো৷ আকন্দের দাম এক বা দুই থেকে একেবারে 5 টাকায়৷ মধু তো কথাই নেই৷ যদিও নামী কোম্পানির মধু হয় তাও সই৷ কিন্তু লোকাল মধু, দাম একেবারে আকাশ ছোঁয়া৷

শিব রাত্রি আসলেই সবথেকে বেশী আকাল দেখা যায় কাচা দুধের৷ গোয়াল ঘর থেকে দু-তিন দিন আগেই যেখানে আসত দুধ, দুধ, দুধ স্লোগান৷ সেখানে শিব রাত্রিতে নো মোর দুধ৷ সবুজ কচি কচি ডাব, ওরে বাবা 5 থেকে বেড়ে একে বারে 10 কি 12 টাকা৷ দেখলে মনে হবে শেয়ার বাজারের তরজা চলছে৷ সেখানে তাও নামা আছে৷ এখানে দুদিন শুধুই চড়া আর চড়া৷ কি আর করা যাবে ভোলে বাবা কে তুষ্ট করতে গেলে এতটুকু তো করতেই হবে৷ না হলে ভোলে বাবা তো, কি হয় বলা যায় না৷
অতিরিক্ত
মহাশিবরাত্রির ইতিহাস
শিবাষ্টোক
শিবরাত্রির ব্রতকথা
তারকেশ্বর
: শ্রী শিব চালীসা :