মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 08 > মহাশিবরাত্রি
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নারী-পুরুষের শিব রাত্রি

শিব রাত্রি মানে শিবের উপাসনা৷ তাই শিব ভক্তরা এই দিন মেতে ওঠে শিবের আরাধনায়৷ শিব রাত্রিতে ছোট থেকে বড় সমস্ত মেয়েরাই উপোস করে শিবের মাথায় জল ঢালে৷ ভারতের বিভিন্ন রাজ্যে এই দিন শিবের মাথায় জল ও দুধ ঢালা হয়৷ বিশেষত মেয়েরা তাদের সঙ্গি বা তাদের কাছের মানুষদের জন্য এই আরাধনা করে থাকেন৷ অনেক দিন ধরে মেয়েরা মেনে আসছেন যে শিবের পুজো করলে শিবের মত বর পাওয়া যাবে৷ তাই ছোট থেকে বড় সবাই এই আশাতে শিবের মাথায় জল ঢেলে থাকেন৷

এই দিন পুরুষরাও পিছিয়ে থাকে না৷ তাদের জন্য এই দিনটি একটি বিশেষ দিন৷ মেয়েদের পাশপাশি অনেক পুরুষ মানুষই শিবের মাথায় জল ঢালে৷ দুধদিয়ে শিব ঠাকুরকে স্নান করায়৷ তবে এর মধ্যে ছোট বড় মিলিয়ে থাকে নানা বয়সের মেলবন্ধন৷ শিব পুজোতে ফল-ফলারি, দুধ, বেলপাতা আকন্দ, ধুতরা সঙ্গে সঙ্গে সিদ্ধিও একটি প্রযোজনিয় দ্রব্য৷ এই সিদ্ধি দিয়ে এই দিন বিভিন্ন জায়গায় ভাঙ তৈরি করা হয়৷ যা শিবের প্রসাদ হিসাবে খুবই জনপ্রিয়৷ এই বিশেষ দিনে শিবের ভক্তদের অনেকেই মহাদেবের এই প্রসাদ গ্রহণ করেন এবং শিবের আরাধনায় মশগুল থাকেন৷
অতিরিক্ত
শিবের বাজার
মহাশিবরাত্রির ইতিহাস
শিবাষ্টোক
শিবরাত্রির ব্রতকথা
তারকেশ্বর
: শ্রী শিব চালীসা :