8 ই মার্চ বিশ্ব নারী দিবস৷ নারী জাতির সন্মান ও সমৃদ্ধি বিকাশের দিন৷ নারী শব্দটির মধ্যে একটা সৌন্দর্য আছে৷ আর এই সৌন্দর্যকে দিনে দিনে আরও দীর্ঘ পরিসরে বিস্তৃত করছে বিশ্বের নারীরা৷
আর্য যুগের ইতিহাস পড়লে অপালা, মৈত্রী এবং গার্গীর নামটা ইতিহাসের পাতায় সবার প্রথমে নজরে আসে৷ সেই আর্যযুগ থেকে বর্তমানের আধুনিক পর্যন্ত নারীদের বিচক্ষনতার ইতিহাস যদি বার করা হয় তাহলে এটাই প্রমানিত হবে নারীরা শুধু নিজেদের ক্ষেত্রেই উন্নত হয় নি৷ দেশের বিকাশেও এক নতুন মাত্রা সংযোজন করেছেন৷
রাজনীতি, শিক্ষা, সৌন্দর্য, সাহিত্য, মহাকাশ বিজ্ঞান, সিনেমা, পেশাক্ষেত্র সব দিকেতেই নারীদের দক্ষতা ও বুদ্ধিমত্তা এবং গুণগত উত্কর্ষের দিকটি বিকশিত হয়েছে৷ বর্তমান যুগে নারীরা স্বাধীন স্বতন্ত্র মর্যাদার অধিকারী৷ নারীরা হল শক্তি৷ নারীরা হল দেশের ভবিষ্যত৷
|