বজ্রের অর্থ হল কঠোর৷ অন্য দিকে ভগবান ইন্দ্রের একটি অস্ত্রের নাম হল বজ্র৷
বিধি: তিন ভাবে বজ্রাসন করা যায়৷ যদি কেউ পুরোপুরিভাবে বজ্রাসনে বসতে না পারেন তাহলে আপনি অর্ধবজ্রাসনে বসতে পারেন৷ অর্ধবজ্রাসনে পায়ের হাটু মুড়ে পায়ের গোড়ালির উপর বসা হয়৷ সোজা হয়ে বসতে হয় আর হাতকে হাঁটুর উপর সোজা করে রাখতে হয়৷
বজ্রাসনের দ্বিতীয় স্থিতিটি হল পায়ের গোড়ালিকে দূরে সরিয়ে রেখে মেঝের উপর বসুন৷ আপনার পেছনের অংশটা যেন মেঝের মধ্যে থাকে৷ তবে দুটো হাঁটু যেন একসঙ্গে জোড়া থাকে৷ এই আসন টিকে বজ্রাসন বলা হয়৷
আর সুপ্তবজ্রাসনে পীঠের উপর শুয়ে আপনার হাত দুটো একসাথে মিলিয়ে মাথার নীচে রাখুন৷
বজ্রাসনের সুফল: বজ্রাসন করার ফলে শরীর সুস্থ থাকে৷ এই আসন করার ফলে কোমরের হাড় ও কাঁধ সোজা হয়৷ এই আসন করার ফলে শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়৷ এটি হল একমাত্র আসন যা আপনি খাওয়ার পরেও করতে পারেন৷ এই আসন করার প্রধান সুফল হল এই আসনে আপনের খাবার হ্জমের ঠিক মত হবে৷ এই আসন করার ফলে পায়ের মাংসপেশী শক্ত হয়৷
সতর্কতা: হাঁটুতে ব্যাথা থাকলে এই আসন করবেন না৷
|