মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > যোগ > ব্যায়াম
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সুপ্তবজ্রাসন

WDWD
সুপ্তের অর্থ হল শোওয়া৷ এই আসন করার সময় বজ্রের মত শুতে হয়৷ এই আসনে পীঠের উপর ভর দিয়ে শুতে হয় বলে এই আসনকে সুপ্ত বজ্রাসন বলা হয়৷


বিধি: এই আসন করার সময় প্রথমে দুটো পা সোজা করে বসুন৷ আপনার কোমর যেন সোজা থাকে৷ এখন বজ্রাসনের সময় ঠিক যে ভাবে বসতে হয় ঠিক সেই ভাবে বসুন৷ আপনার দুটো পায়ের মধ্যে এত দূরত্ব রাখুন যাতে আপনার নিতম্ব মাটির সঙ্গে লাগে৷ এরপর আস্তে আস্তে দুটো কনুই এর সাহায্যে মাটিতে শুয়ে পড়ুন৷

এরপর ডান হাত টাকে পিছনে নিয়ে গিয়ে বা কাঁধের নীচে রাখুন৷ এবার বা হাতকে পিছনে নিয়ে গিয়ে ডান কাঁধের নীচে রাখুন৷ এইরকম অবস্থায় দুটো হাত কাচির মত আকৃতি ধারন করে৷ এরপর এই মাঝখানে মাথা রাখুন৷
WDWD


এরপর প্রথম অবস্থায় ফিরে আসতে হলে হাতকে জঙ্ঘার কাছে নিয়ে দুটো কনুই এর সাহায্যে উঠে বসুন৷

সতর্কতা: যাদের গ্যাসের সমস্যা এবং কোমরে ব্যাথা আছে তারা এই আসন করবেন না৷ মাটিতে যখন শোবেন তখন সাধারনত যে রকম করে এমনি সময় শোন ঠিক সেই ভাবেই শুয়ে পড়বেন৷ প্রথম দিকে হাটু জোড়া করায় সমস্যা হতে পারে৷ অভ্যাস করুন৷ মাটিতে শোবার সময় হাটু যেন উপরে উঠে যায় না৷ পুরোপুরি ভাবে হাটুকে মাটির সঙ্গে লাগিয়ে রাখুন৷

সুফল: এই আসন করলে হাটু, বুক এবং মেরুদন্ডের কোন সমস্যা হবে না৷ এই আসন করলে পেটের রোগ থেকে আপনি মুক্তি পাবেন৷
ভিডিও দেখুন
অতিরিক্ত
বজ্রাসন  
পদ্মাসন