মতসেন্দ্রাসনের সূচনা করেছিলেন গোরখনাথের গুরু স্বামী মতসেন্দ্রনাথ৷ তিনি এই আসনরত অবস্থায় ধ্যানে বসতেন৷ মতসেন্দ্রাসনের অর্ধেক নিয়ম নিয়েই অর্ধমতসেন্দ্রাসন করা হয়৷
বিধি: বসে দুটো পা লম্বা করুন৷ এরপর বা পায়ের হাঁটু মুড়ে পায়ের পাতা নীচের দিকে রাখুন৷ এবার ডান পা হাটু থেকে মুড়ে সোজা করে দিন৷ আর বা পা থাই এর উপর নিয়ে যান এবং মাটিতে রাখুন৷ এবার বা হাতকে ডান পায়ের হাটু থেকে বার করে নিয়ে আসুন এবং ডান পায়ের আঙ্গুলটা ধরুন৷ এবার ডান হাতটা পীঠের পিছন দিক দিয়ে ঘুরিয়ে বা পায়ের থাই এর নীচের অংশটা ধরুন৷ আর মাথাটা ডান দিকে ঘুরিয়ে রাখুন৷ নীচের দিকে ঝুঁকবেন না৷
এটা হল একপ্রকার আসন৷ আবার প্রথমে ডান পা মুড়ে, পায়ের গোড়ালি নীচে করেও আপনি এই আসন করতে পারেন৷ প্রথম যখন এই আসন করবেন তখন আপনি পাঁচ সেকেন্ড এই আসন রত অবস্থায় থাকার অভ্যাস করুন৷ এরপর আপনি এক মিনিট পর্যন্ত এই আসন করতে পারেন৷
সতর্কতা: কোমরের হাড়ে কোন সমস্যা থাকলে এই আসন করবেন না৷ আবার পেটের রোগ হলেও এই আসন করবেন না৷
সুফল: অর্ধমতসেন্দ্রাসন করলে মেরুদন্ড ভাল থাকে৷ এই আসন করার ফলে পীঠ, পেট, পা, ঘাড়, হাত, কোমর, নাভির নীচের অংশ এবং বুকে রক্ত সঞ্চালন ভাল হয়৷ যকৃত, প্লীহা এবং নিস্ক্রিয় বৃক্কের জন্য এই আসন অত্যন্ত লাভদায়ক৷ এই আসন করলে কোমর, পীঠ আর সন্ধির সব ব্যাথা দূর হয়ে যায়৷
|