এই আসন করলে পশ্চিম অর্থাত পিছনের ভাগ পিঠে টান পড়ে বলে এই আসনকে পশ্চিমোত্তোনাসন বলে৷ এই আসন করলে শরীরের সকল মাংসপেশীতে টান পড়ে৷
আসনের বিধি: প্রথমে দুটো পা সোজা করে বসুন৷ পায়ের গোড়ালির পাতা একসঙ্গে মিলিয়ে রাখুন৷ দুই হাত বোগলের দিকে জড়ো করে কোমর সোজা করে সামনের দিকে তাকান৷ এবার হাত বোগল থেকে সরিয়ে কানের পাশ দিয়ে নিয়ে উপরের দিকে করুন৷ এই অবস্থায় দুটো হাতের মাঝখানে যেন আপনার মাথাটা থাকে৷ এখন সামনের দিকে কোমরকে সোজা রেখে পায়ের দিকে ঝুকতে শুরু করুন৷ আপনি আপনার দুই হাত দিয়ে পায়ের বুড়ো আঙ্গুলটা ধরুন৷ কপালকে হাঁটুর সঙ্গে লাগাবেন৷ এই ভাবে কিছুক্ষন থাকার পর আবার পূর্বের অবস্থায় ফিরে আসুন৷
সতর্কতা: এই আসন করার সময় ঝটকা দিয়ে কোমর ঝোঁকাবেন বা উঠাবেন না৷ কপালকে বেশীক্ষন হাঁটুর সঙ্গে লাগিয়ে রাখবেন না৷ প্রথমে আপনি এক মিনিট পর্যন্ত এই আসন করুন৷ এরপর যখন অভ্যাস হয়ে যাবে তখন 15 মিনিট পর্যন্ত আপনি এই আসন করতে পারেন৷ যদি আপনার কোমর অথবা পিঠের হাড়ে কোন সমস্যা থাকে তাহলে চিকিত্সকের পরামর্শ নিয়েই আপনি এই আসন করুন৷
সুফল: এই আসন করলে আপনার পেট, বুক, মেরুদন্ড ভাল থাকবে৷ এই আসন করলে আপনি অজীর্ণ, পেটের রোগ, কৃমি বিকার, সর্দি, কাশি, কোমর ব্যাথা, মধুমেহ প্রভৃতি রোগ দূর হয়৷ এছাড়া এই আসন করলে ভুড়ি কমে যায়৷
|