এই আসন করলে শরীরের আকৃতি ময়ূরের মত হয়ে যায় বলে একে ময়ূরাসন বলে৷
বিধি: আপনার দুটো হাত হাঁটুর মাঝখানে রাখুন৷ হাতের আঙ্গুলগুলোকে ভিতরের দিকে রেখে হাতকে মাটিতে রাখুন৷পা উপরে উঠানোর সময় দুটো হাতের মাঝখানে সমান ভর দিয়ে ধীরে ধীরে পাকে উপরের দিকে উঠান৷ হাতের পাঞ্জা আর কনুইকে ধীরে ধীরে সামনের দিকে ঝুকিয়ে সমগ্র শরীরকে সামনের দিকে নিয়ে গিয়ে পাকে ধীরে ধীরে সোজা করুন৷ এরপর পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য প্রথমে পাকে মাটিতে রাখুন৷ এরপর বজ্রাসনের মত করে বসুন৷
সতর্কতা: যাদের ব্লাডপ্রেসার, টি.বি, হার্টের সমস্যা, আলসার, হার্ণিয়া আছে তাঁরা চিকিত্সকের পরামর্শ নিয়ে এই আসন করুন৷
WD
WD
সুফল: এই আসন করলে হজম ভাল হয়৷ কৌষ্ঠকাঠিন্য,গ্যাস এবং পেটের সকল সমস্যা দূর হয়৷ এছাড়া আমাশয় এবং মূত্রাশয়ের সমস্যা দূরীভূত হয়৷ এছাড়া এই আসন করলে বক্ষস্থল, ফুসফুস, প্লীহা সুদৃঢ় হয়৷ মধুমেহ রোগীদের ক্ষেত্রে এই আসন খুব ফলদায়ী৷ কারন এই আসন করলে ক্লোম গ্রন্থিতে চাপ পড়ে৷ এছাড়া এই আসন করলে ঘাড় এবং মেরুদন্ডের কোন সমস্যা থাকে না৷