ব্যায়াম | প্রবন্ধ
মুখ্য পৃষ্ঠা » অন্যান্য বিষয় » যোগ » ব্যায়াম » শবাসন
Bookmark and Share Feedback Print
 

শব শব্দের অর্থ হল মৃত৷ এই আসন করতে গিয়ে মৃত ব্যক্তির মত আচরণ করতে হয় বলে একে শবাসন বলা হয়৷

WDWD
আসন পদ্ধতি: এই আসন করার সময় পীঠের উপর ভর দিয়ে শুয়ে দুটো পায়ের মধ্যে অনেক দূরত্ব রাখতে হয়৷পায়ের পাতা বাইরের দিকে আর পায়ের গোড়ালি ভিতরের দিকে রাখতে হয়৷ দুটো হাতকে শরীর থেকে প্রায় 6 ইঞ্চি দূরে রাখতে হয়৷ এই আসনরত অবস্থায় হাতকে উপরের দিকে খুলে রাখুন৷ ঘাড় সোজা রাখুন এবং চোখ বন্ধ রাখুন৷

পুরো শরীরকে হালকা করে সবার প্রথমে মনকে স্থির করুন৷ যখন শ্বাস নাকের ভিতর দিয়ে ভিতরে যায় তখন নাকের অগ্রভাগে হালকা শীতল অনুভূতি হয়৷ আর যখন আমরা প্রশ্বাস ত্যাগ করি তখন গরম অনুভূতি হয়৷এইভাবে ক্রমাগত শ্বাস প্রশ্বাস নিয়ে নাভির দিকে মনকে আকৃষ্ট করুন৷ মনে মনে 100 থেকে নিয়ে 1 পর্যন্ত গুনতে থাকুন৷

সতর্কতা: এই আসন করার সময়ে চোখ সব সময় বন্ধ রাখবেন৷ শরীর থেকে হাত 6 ইঞ্চি দূরে আর পাকে দেড় ফুট দূরে রাখুন৷এই আসন করার সময়ে শরীর হালকা রাখুন৷ আসন রত অবস্থায় আপনি যখন শ্বাস প্রশ্বাস নেবেন তখন শরীর একদম নাড়াবেন না৷ এই আসন করার সময়ে মনকে শরীরের প্রতি নিবিষ্ট করুন৷ উল্টোপাল্টা কিছু চিন্তা করবেন না৷

সুফল: এই আসন করলে আপনি মানসিক অবসাদ, উচ্চ রক্তপাত, হৃদরোগ এবং অনিদ্রা থেকে মুক্তি পাবেন৷ শ্বাস নেওযার সময় আমাদের মন শরীরের প্রতি নিবিষ্ট হয়ে যায়৷ এতে শরীরে অন্য কোন প্রকার বিচার আসে না৷ এরফলে আপনি মনেপ্রানে শান্তির অনুভব করতে পারবেন৷ কিছুক্ষনের মধ্যেই আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: শবাসন