ব্যায়াম | প্রবন্ধ
মুখ্য পৃষ্ঠা » অন্যান্য বিষয় » যোগ » ব্যায়াম » সর্বাগাসন
Bookmark and Share Feedback Print
 

WDWD
এই আসন করলে সকল অঙ্গের ব্যায়াম হয় বলে এই আসনকে সর্বাগাসন বলা হয়৷

আসনের পদ্ধতি:

পীঠের উপর ভর দিয়ে সোজা হয়ে শুয়ে পড়ুন৷ পাকে জড়ো করে হাত দুটোকে বোগলের সামনে রেখে মাটির দিকে রাখুন৷ দম বন্ধ করে হাতের সাহায্যে পাকে ধীরে ধীরে 30 ডিগ্রীতে নিয়ে আসুন৷ এরপর 60 ডিগ্রী এবং 90 ডিগ্রী পর্যন্ত নিয়ে যান৷ 90 ডিগ্রীতে গিয়ে যদি পা সোজা না হয় তখন পাকে 120 ডিগ্র্রীতে নিয়ে গিয়ে হাতকে কোমরের পিছনে নিয়ে যান৷

পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য পাকে সোজা করে পিছনের দিকে কিছুটা ঝোকান৷ দুটো হাতকে কোমর থেকে সরিয়ে মাটির উপর সোজা করে রাখুন৷ হাতকে যে ভাবে মাটির উপর ভর দিয়ে উঠিয়েছেন ঠিক একই ভাবে প্রথমে পীঠ ও পরে পাকে মাটির উপর সোজা করে রাখুন৷ যতটা সময় ধরে আপনি সর্বাগাসন করেছেন ঠিক ততটা সময় ধরে শবাসন করে আপনি বিশ্রাম নিন৷

সতর্কতা:

এই আসন করার সময় হাতের কনুইকে মাটির সঙ্গে যদি লাগিয়ে রাখেন তো পায়ের সঙ্গে মিলিয়ে সোজা করুন৷ পায়ের পাঞ্জাকে উপরের দিকে রাখুন এবং চোখ বন্ধ করে রাখুন৷ যাদের ঘাড়ে ব্যথা এবং মেরুদন্ডের কোন সমস্যা আছে তারা এই আসন করবেন না৷
WDWD


সুফল:

এই আসন করলে থাইরয়েড এবং পিটুইটারী গ্ল্যান্ড সচল হয়৷ এই আসন করলে হাপানি রোগ কমে৷ রোগা হওয়া যায়, দূর্বলতা কাটে এবং ক্লান্তি দূর হয়৷ মত্স্যাসন হল এই আসনের পরিপূরক৷ এই আসন করার আগে শবাসনের মাধ্যমে বিশ্রাম নেওয়ার পূর্বে মত্স্যাসন করলে অধিক সুফল পাওয়া যায়৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: সর্বাগাসন