এই আসন করার সময় শরীরের আকৃতি নৌকার মত হয় বলে এই আসনকে নৌকাসন বলে৷
WD
WD
আসন পদ্ধতি:
পীঠের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন৷ পায়ের দুটো পাঞ্জা এক করে দুটো হাতকে মাটির উপর রাখুন৷ ঘাড় সোজা রাখুন৷ এবার দুটো পা, ঘাড় এবং হাতকে এক সামন্তরাল ভাবে ধীরে ধীরে উপরের দিকে উঠান্৷ অন্তিম অবস্থাতে যখন আসবেন তখন পুরো শরীরের ওজনটা নিতম্বের উপর রাখুন৷
সতর্কতা:
শরীরকে উপরের দিকে উঠানোর সময় দুটো হাত এবং পায়ের আঙুল এবং মাথা এক সামন্তরালে রাখুন৷ অন্তিম অবস্থাতে যদি মাথা এবং হাত পায়ের আঙুল এক সমান্তরালে না আসে তো এরজন্য অভ্যাস করুন৷ যারা স্লিপ ডিক্সের সমস্যায় ভোগেন তারা এই আসন করবেন না৷ অপরদিকে মেরুদন্ড এবং পেটের গভীর সমস্যা থাকলে এই আসন করবেন না৷
সুফল: এই আসন করলে আপনার পাঁচন ক্রিয়া উন্নত হবে৷ আঙুলে চাপ পড়ার ফলে রক্ত সঞ্চালনের গতি তীব্র হয়৷ হার্ণিয়া রোগীদের জন্য এই আসন খুব লাভদায়ক৷