ব্যায়াম | প্রবন্ধ
মুখ্য পৃষ্ঠা » অন্যান্য বিষয় » যোগ » ব্যায়াম » পবন মুক্তাসন
Bookmark and Share Feedback Print
 

WDWD
আসন পদ্ধতি:

প্রথমে পীঠের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন৷ প্রথমে শবাসনে ঠিক যে ভাবে শুতে হয় সেই ভাবে শুয়ে পড়ুন৷ দুটো পা একসঙ্গে সেটিয়ে নিন৷ অপরদিকে দুটো হাতকে কোমরের সঙ্গে সেটিয়ে রাখুন৷ এবার হাঁটু মুড়ে পায়ের পাঞ্জাকে মাটিতে ঠেকান৷ এরপর আস্তে আস্তে হাঁটুকে বুকের কাছে নিয়ে এসে হাঁটুকে বুকের উপর রাখুন৷ হাত দিয়ে হাঁটুকে শক্ত করে ধরুন৷

এরপর প্রশ্বাস্ ছেড়ে মাথাকে মাটির উপর থেকে তুলে থুতনীটাকে হাঁটুর সঙ্গে লাগান৷ এরকম ভাবে কিছুক্ষন প্রায় 10 থেকে 30 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখুন৷ পুণরায় আগের অবস্থায় ফিরে আসার জন্য প্রথমে মাথাকে মাটির উপর রাখুন৷ এরপর হাতদুটোকে মাটির উপর রাখুন৷ এরপর পাকে মাটিতে রেখে পুণরায় শবাসনের ভঙ্গিতে শুয়ে পড়ুন৷ এইরকম 2 থেকে 4 বার করুন৷ এই আসনকে আবার এক পা দিয়েও করা যায়৷ এই রকম ভাবেই শেষে দুটো পা একসঙ্গে করে এই আসন করুন৷

সতর্কতা:

যদি কোমর এবং পেটে ব্যাথা থাকে তাহলে এই আসন করবেন না৷ যদি অল্প ব্যাথা হয় তাহলে সুবিধা মত মাথা উঠিয়ে হাঁটুকে নাকের সঙ্গে লাগাবেন না৷ কেবল পা দিয়ে বুককে স্পর্শ করুন৷

সুফল:

পেটের বায়ুবিকারের ক্ষেত্রে এই আসন খুব ফলদায়ী৷ যে কোন রকম স্ত্রীরোগ এবং গর্ভাশয়ের যে কোন রোগের ক্ষেত্রে এই আসন করলে সুফল পাওয়া যায়৷ এছাড়া অ্যাসিডিটি, হৃদরোগ, বাত প্রভৃতির ক্ষেত্রে এই আসন খুব কাজে লাগে৷ শুধু তাই নয়, পেটের চর্বি কমাতে, স্লিপডিস্ক, সাইটিকা এবং কোমরের ব্যাথা দূর করতেও এই আসন যথেষ্ট ফলদায়ী৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: পবন মুক্তাসন