ব্যায়াম | প্রবন্ধ
মুখ্য পৃষ্ঠা » অন্যান্য বিষয় » যোগ » ব্যায়াম » মকরাসন
Bookmark and Share Feedback Print
 

WDWD
পেটের উপর ভর দিয়ে মকরাসন করতে হয়৷ এই আসন করার শেষ পর্যায়ে আমাদের শরীরের আকৃতি কুমীরের মত হয় বলে একে মকরাসন বলা হয়৷

আসন পদ্ধতি:

সবার প্রথমে পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন৷ আপনার থুতনীটা মাটির সঙ্গে ঠেকান৷ দুই হাতকে কোমরের সঙ্গে সেটিয়ে রাখুন৷ তবে হাতের পাতা যেন উপরের দিকে থাকে৷ অপরদিকে দুটো পাকে একসঙ্গে লাগিয়ে রাখুন৷ এরপর সবার প্রথমে দুটো হাতকে উপরের দিকে তুলে কাচির আকৃতিতে রেখে তার উপর মাথা রাখুন৷ এরপর আপনার সুবিধা মত পা দুটোকে রাখুন৷

সতর্কতা:

মকরাসন করার সময় পেটের উপর ভর দিতে হয়৷ এরফলে শ্বাস্ প্রশ্বাসের গতি এই আসন করার সময় খুব বেড়ে যায়৷ শ্বাস্ প্রশ্বাসের গতি স্বাভাবিক করার জন্য এই আসন্ করা উচিত৷

সুফল:

এই আসন করার ফলে সমস্ত কোষ, মাংসপেশী এবং শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়৷ এরফলে শরীরে রোগ সংক্রমনের সম্ভাবনা কমে৷ এই আসন করার সময় ফুসফুস প্রসারিত হয়৷ এরফলে অধিক পরিমান অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করে এবং দূষিত বায়ু শরীর থেকে বাইরে বেরিয়ে যায়৷ এরফলে এই আসন করলে হাঁপানী কমে৷ এই আসন করলে শবাসনের উপকার আপনি লাভ করবেন৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মকরাসন