অর্ধধনুরাসন

এই আসন করার সময় শরীরের আকৃতি ধনুকের মত হয়ে যায় বলে একে অর্ধধনুরাসন বলে৷ অপরদিকে একে ধনুরাসনও বলে৷ আসন পদ্ধতি: মকরাসন রত অবস্থায় পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন৷ এরপর দুটো পা একসঙ্গে সাটিয়ে রাখুন৷অপরদিকে হাত দুটোকেও কোমরের সঙ্গে সেটিয়ে রাখুন৷ থুতনীটা মাটির উপরে রাখুন৷ কনুইটাকে কোমরের সঙ্গে লাগিয়ে রাখুন৷ হাত দুটোকে উপরে তুলে রাখুন৷ এবার পা দুটোকে পিছনের দিকে মুড়ুন৷ এরপর দুটো হাত দিয়ে পা দুটোকে চেপে ধরুন৷ হাত আর পা দুটোকে টেনে হাঁটুটাকে উপরের দিকে উঠান৷ মাথাটাকে পিছনের দিকে নিয়ে যান৷ সমস্ত শরীরের ভারটা নাভির উপরে আনার চেষ্টা করুন৷ পা আর মাথাটা যেন একই সমান্তরালে থাকে৷ এই রকম অবস্থায় 10 থেকে 30 সেকেন্ড থাকুন৷ পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য থুতনীটাকে মাটির সঙ্গে ঠেকান৷ হাতের পর আস্তে আস্তে পাকে মাটিতে নিয়ে আসুন৷ পুনরায় মকরাসন রত অবস্থায় শুয়ে পড়ুন৷ শ্বাস প্রশ্বাস খুব আস্তে নিন৷ এইভাবে 3-4 বার করুন৷ সতর্কতা: যাদের মেরুদন্ডের সমস্যা আছে অথবা যাদের ডিস্কের সমস্যা আছে তারা এই আসন করবেন না৷ অথবা যাদের পেটের গভীর সমস্যা আছে তারা এই আসন করবেন না৷ সুফল: ধনুরাসন করলে পেটের চর্বি কমে৷ এই আসন করলে শরীরের সব অতিরিক্ত অঙ্গ, মাংসপেশী এবং জয়েন্টের ব্যায়াম হয়৷এই আসন শরীরে এনার্জী বৃদ্ধি করে৷ হৃদপিন্ড শক্ত হয়৷গলার যে কোন সমস্যা দূর হয়ে যায়৷পাচনশক্তি বাড়ে৷ কৌষ্ঠকাঠিন্য দূর হয়৷ শ্বাসপ্রশ্বাসের কষ্ট দূর হয়৷স্পন্ডেলাইটিস, কোমরে ব্যাথা ও পেটে ব্যাথা দূর হয়৷ মহিলাদের ঋতুচক্রের সমস্যা মেটে৷ তাছাড়া মূত্র সংক্রান্ত সমস্যা দূর হয়৷