মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > যোগ > ব্যায়াম
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পূর্ণধনুরাসন  Search similar articles

WDWD
এই আসন করার সময় শরীরের আকৃতি ধনুকের মত হয়ে যায় বলে একে পূর্ণ ধনুরাসন বলে৷ অর্ধধনুরাসন আর পূর্ণধনুরাসনের মধ্যে কোন বিশেষ পার্থক্য নেই৷ বেশীরভাগ সময় একে ধনুরাসনই বলা হয়৷ তবে ক্রমাগত অভ্যাস করার সময় শরীরের আকৃতি পূর্ণ ধনুকের মত হয়ে যায় বলে একে পূর্ণ ধনুরাসন বলে৷

আসনের পদ্ধতি:
প্রথমে মকরাসনের অবস্থায় পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন৷ এরপর দুটো পাকে একসঙ্গে সেটিয়ে রাখুন৷ অপরদিকে হাত দুটোকে কোমরের সঙ্গে সেটিয়ে রাখুন৷ কনুইটাকে কোমরের সঙ্গে সেটিয়ে রাখবেন৷ আর হাতটাকে উপরের দিকে রাখবেন৷ এবার হাঁটু দুটোকে মুড়ুন৷ এরপর দুটো হাত দিয়ে পায়ের আঙ্গুলকে খুব জোরে ধরুন৷ এরপর হাত এবং পাকে টেনে উপরের দিকে নিয়ে যান৷ মাথাকে পিছনে পায়ের পাতার দিকে নিয়ে যান৷

সমস্ত শরীরের ভারটা নাভির উপর রাখুন৷ এইরকম অবস্থায় 10 থেকে 30 সেকেন্ড থাকুন৷ পূর্বের অবস্থায় ফিরে আসতে প্রথমে থুতনীকে মাটির সঙ্গে ঠেকিয়ে হাত দুটোকে সমান্তরাল ভাবে মাটিতে নিয়ে এসে পুনরায় মকরাসনরত অবস্থায় শুয়ে পড়ুন৷ শ্বাস-প্রশ্বাস সাধারন হওয়ার পর দ্বিতীয় বার এই আসনটা করুন৷ এই রকম করে তিনচারবার পুনরাবৃত্তি করুন৷

সতর্কতা: যাদের মেরুদন্ডের সমস্যা আছে অথবা ডিস্কের সমস্যা আছে তারা এই আসন একেবারেই করবেন না৷ এছাড়া যাদের পেটের গভীর সমস্যা আছে তারা এই আসন করবেন না৷

সুফল: ধনুরাসন করলে পেটের চর্বি কমে৷ এই আসনের ফলে শরীরের অতিরিক্ত অঙ্গ, মাংসপেশী এবং জয়েন্টের ব্যায়াম হয়ে যায়৷ এই আসন করলে শরীরে এনার্জী বাড়ে৷ হৃদপিন্ডের সমস্যা দূর হয়৷ গলার যে কোন রোগের পক্ষে এই আসন খুব ফলদায়ী৷ এই আসন পাচন শক্তি বাড়ায়৷

এই আসন করলে কৌষ্ঠ্যকাঠিন্য দূর হয়ে যায়৷ শ্বাস প্রশ্বাসের কোন কষ্ট থাকে না৷ মেরুদন্ডের সমস্যা দূর হয়৷ স্পন্ডেলাইটিস, কোম অরে ব্যাথা এবং পেটের রোগের জন্য এই আসন খুব ফলদায়ী৷ এছাড়া মহিলাদের ঋতুস্রাবের কোন সমস্যার ক্ষেত্রেও এই আসন সুফল দান করে৷ এছাড়া এই আসন করলে মূত্রের যে কোন সমস্যা থেকে রেহাই পাওয়া যায়৷
ভিডিও দেখুন
অতিরিক্ত
অর্ধধনুরাসন  
বিপরীত নৌকাসন  
শলভাসন  
ভুজঙ্গাসন  
মকরাসন  
পবন মুক্তাসন