ব্যায়াম | প্রবন্ধ
মুখ্য পৃষ্ঠা » অন্যান্য বিষয় » যোগ » ব্যায়াম » তাড়াসন
Bookmark and Share Feedback Print
 

WDWD
সংস্কৃত শব্দ তাড়ের অর্থ হল পর্বত৷ এই আসন করার সময় শরীরের আকৃতি তাড় অর্থাত পর্বতের মত হয়ে যায় বলে একে তাড়াসন বলে৷

আসন পদ্ধতি: দাড়িয়ে এই আসন করা হয়৷ দুই পায়ের পাতাকে সামান্য দূরে রাখুন৷ হাত দুটোকে সোজা করে কোমরের সঙ্গে সেটিয়ে রাখুন৷ এরপর আস্তে আস্তে হাত দুটোকে কাঁধ পর্যন্ত নিয়ে যান৷ এরপর হাত দুটোকে মাথার উপরে নিয়ে পায়ের গোড়ালি উচু করুন৷ খুব সতর্কতার সঙ্গে গোড়ালির উপর ভর দিয়ে দাড়ান৷ এরপর হাতের আঙ্গুলগুলোকে জড়ো করে হাতের পাতাকে বিপরীত দিকে ঘুরিয়ে দিন৷ পিছনের দিকে ঘাড়টাকে ঘোরান৷ আবার এর বিপরীত ভঙ্গি করতে করতে পূর্বের অবস্থায় আসুন৷

সতর্কতা: হাত দুটোকে উপরে নিয়ে যাওয়ার সময় মনে রাখবেন পায়ের গোড়ালি টাকেও তুলতে হবে৷ এই অবস্থায় সমগ্র শরীরের ভারটা পায়ের আঙ্গুলের্ উপর রাখুন৷

সুফল: প্রতিদিন এই আসন করলে পা এবং গোড়ালি মজবুত হয়৷ এছাড়া এই আসন করার সময় পেট ও বুকে টান পড়ে এতে পেট ও বুকের সকল রোগ দূর হয়ে যায়৷ অশ্ব রোগীদের পক্ষে এই আসন করা খুব লাভজনক৷ এই আসন শিশুদের শারীরিক বিকাশে সহায়তা করে৷ এছাড়া এই আসন করলে বির্য শক্তি বৃদ্ধি পায়৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: তাড়াসন