মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > যোগ > ব্যায়াম > অর্ধচন্দ্রাসন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অর্ধচন্দ্রাসন Search similar articles

WDWD
অর্ধ অর্থাত অর্ধেক৷ চন্দ্র অর্থাত চাঁদের মত৷ এই আসন করার সময় শরীরের আকৃতি অর্ধ চন্দ্রের মত হয়ে যায় বলে একে অর্ধচন্দ্রাসন বলে৷ অপরদিকে এই আসনের সময় শরীরের আকৃতি ত্রিকোনের আকার ধারন করে তাই একে ত্রিকোনাসনও বলা হয়৷

আসন পদ্ধতি: সবার প্রথমে দুটো পায়ের পাতা সমান করে দাড়িয়ে পড়ুন৷ হাত দুটো কোমরের সঙ্গে সেটিয়ে রাখুন৷ আপরদিকে ঘাড় সোজা রাখুন৷ চোখ সামনের দিকে রাখুন৷ এরপর দুটো পাকে প্রায় এক থেকে দেড় ফুট দূরত্বে রাখুন৷ মেরুদন্ড সোজা করে রাখুন৷ এরপর ডান হাত টাকে উপরে উঠিয়ে কাঁধকে সমান্তরাল ভাবে রাখুন৷ হাত দুটোকে আকাশের দিকে করে দিন৷ এরপর হাত দুটোকে আরও উপরে উঠিয়ে কানের সঙ্গে লাগিয়ে দিন৷

এই অবস্থায় মনে রাখবেন আপনার বাঁহাত যেন কোমরের সঙ্গে সেটে থাকে৷ এরপর ডান হাতের উপর কান এবং মাথা একসঙ্গে সেটিয়ে কোমরকে বাঁদিকে ঝোকান৷ এই অবস্থায় আপনার বাঁহাত নীচের দিকে সরে যাবে৷ তবে মনে রাখবেন বাঁহাতটা যেন বাঁ পা আলাদা না হয়ে যায়৷ যতটা সম্ভব বাঁদিকে ঝুঁকে যান৷ এরপর আবার অর্ধ চন্দ্রের স্থিতিতে 30-40 সেকেন্ড পর্যন্ত থাকুন৷

পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য আস্তে আস্তে সোজা হয়ে যান৷ এরপর কান আর মাথার সঙ্গে সেটানো হাতকে পুনরায় কাঁধের সমান্তরালে নিয়ে যান৷ এরপর হাতকে মাটির দিকে করে হাত দুটোকে কোমরের সঙ্গে সেটিয়ে রাখুন৷ এই রকম করে 4-5 বার করুন৷

সতর্কতা: যদি আপনার সাইডে অথবা ব্যাক পেন থাকে তাহলে চিকিত্সকের পরামর্শ নিয়েই এই আসন করুন৷

সুফল: এই আসন করলে হাঁটু, ব্ল্যাডার, কিডনি, লিভার, বুক, ফুসফুস, এবং ঘাড়ের একটা অংশ প্রভাবিত হয়৷ এই আসন করলে আপনি কঠিন রোগের হাত থেকে বাঁচবেন৷ এছাড়া শ্বাস-প্রশ্বাস, উদর, পা, কাঁধ, কনুই এবং মেরুদন্ড সংক্রান্ত যে কোন সমস্যা দূর হয়ে যায়৷ এই আসন করলে কোটি প্রদেশের পার্শ্ববর্তী ভাগের চর্বি কমে যায়৷
ভিডিও দেখুন
অতিরিক্ত
তাড়াসন  
পূর্ণধনুরাসন  
অর্ধধনুরাসন  
বিপরীত নৌকাসন  
শলভাসন  
ভুজঙ্গাসন