মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > যোগ > ব্যায়াম > পাদহস্তাসন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পাদহস্তাসন

WDWD
এই আসন করার সময় হাত দিয়ে পায়ের আঙুলকে ধরতে হয়৷ যেহেতু হাত দিয়ে পাকে ধরে এই আসন করা হয়
সেইজন্য এই আসনকে পাদহস্তাসন বলা হয়৷

আসনের পদ্ধতি: দাড়িয়ে এই আসন করা হয়৷ প্রথমে কাঁধ আর মেরুদন্ডের হাড় সোজা করে সাবধান স্থিতিতে দাঁড়ান৷ এরপর দুটো হাতকে আস্তে আস্তে উপরে উঠান৷ হাত দুটোকে কাঁধের কাছে নিয়ে এসে সোজা করে আস্তে আস্তে কাঁধের উপরে নিয়ে হাত দুটোকে মাথার উপরে তুলুন৷ এরপর হাত দুটোকে সামনের দিকে নিয়ে আসুন৷ হাত দুটোকে সমান্তরালে রেখে এবার ধীরে ধীরে কোমরকে সোজা করে শ্বাসকে ভিতরে নিয়ে নীচের দিকে ঝুঁকুন৷

নীচে ঝোঁকার সময় খেয়াল রাখবেন কাঁধ এবং কান যেন একই সঙ্গে সেটে থাকে৷ হাঁটুকে সোজা রাখবেন৷ হাত দিয়ে পায়ের গোড়ালিকে ভাল করে আকড়ে ধরুন এবং মাথাকে হাঁটুর সঙ্গে লাগানোর চেষ্টা করুন৷ এই স্থিতিকে সূর্য নমস্কারের তৃতীয় স্থিতি বলা হয়৷ আপনার সুবিধা মত 30-40 সেকেন্ড এই অবস্থায় থাকুন৷ পূর্বের অবস্থায় ফিরে আসবার জন্য এই স্থিতিতে আস্তে আস্তে উপরের দিকে উঠুন৷ দাড়ানোর পরে হাত দুটোকে কোমরের সঙ্গে সেটিয়ে বিশ্রামের ভঙ্গিতে দাড়ান৷ কিছুক্ষন বিশ্রাম নেওয়ার পর আবার করুন৷ এই ভাবে 5-7 বার করলে এই আসনের সুফল আপনি লাভ করবেন৷

সতর্কতা: মেরুদন্ডের হাড়ে কোন সমস্যা থাকলে অথবা পেটের রোগ থাকলে এই আসন করবেন না৷

সুফল: মূত্র প্রণালী,গর্ভাশয় এবং জননেন্দ্রিয়কে সচল রাখতে এই আসন করা উচিত৷এই আসন করলে আপনার কৌষ্ঠ কাঠিন্য দূর হবে৷এই আসনে পীঠ এবং মেরুদন্ডের হাড় সচল হয়৷জঙ্ঘার মাংসপেশী মজবুত হয়৷ অন্ত্র এবং পেটের সব সমস্যা দূর হয়৷ এই আসন করার ফলে সুষুম্না নাড়িতে টান পড়ে৷ ফলে এই নাড়ির বল বাড়ে৷
ভিডিও দেখুন
অতিরিক্ত
অর্ধচন্দ্রাসন  
তাড়াসন  
পূর্ণধনুরাসন  
অর্ধধনুরাসন  
বিপরীত নৌকাসন  
শলভাসন