মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > যোগ > ব্যায়াম > কোটিচক্রাসন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কোটিচক্রাসন


WDWD
কোটি কথার অর্থ হল কোমর৷ এই আসন করার সময় দুটো অঙ্গ অর্থাত কোমর এবং ঘাড়ের ব্যায়াম হয় বলে এই আসনকে কোটিচক্রাসন বলে৷

আসন পদ্ধতি: প্রথমে সাবধানের ভঙ্গিতে দাঁড়ান৷ এরপর দুটো পায়ের মধ্যে প্রায় এক ফুট দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ুন৷এবার হাত দুটোকে কাঁধের সমান্তরালে রেখে হাতদুটোকে পিছনের দিকে নিয়ে যান৷ এরপর বাঁ হাতকে সামনের দিকে ঘুরিয়ে ডান কাঁধের উপর রাখুন৷ এবার ডান হাতটা মুড়ে পীঠের পিছনে নিয়ে গিয়ে কোমরের উপর রাখুন৷ লক্ষ্য রাখবেন কোমরের মধ্যে যে হাতটা রাখছেন সেই হাতের পাতাটা যেন উপরের দিকে থাকে৷

এবার ঘাড়কে ডান কাঁধের দিকে ঘুরিয়ে পিছনের দিকে নিয়ে যান৷ কিছুক্ষন এই অবস্থায় থাকুন৷ এবার ঘাড়কে সামনের দিকে নিয়ে আসুন৷ হাত দুটোকে কাঁধের সমান্তরালে রেখে এই একই প্রক্রিয়া ডান দিক থেকে বাঁদিকে করুন৷ এই প্রকারে এক এক বার 5-5 বার ঘোরান৷

সতর্কতা: কোমর অথবা ঘাড়ে অত্যাধিক ব্যাথা থাকলে এই আসন করবেন না৷


সুফল: এই আসন করলে কোমর, পেট, মেরুদন্ড এবং থাই এর কোন সমস্যা থাকলে তা মিটে যায়৷ ঘাড় এবং কোমরের কোন ব্যাথা থাকলে এই আসন করলে সেই ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায়৷ এই আসনে ঘাড় সুডোল হয় এবং কোমরের চর্বি কমে৷ শারীরিক ক্লান্তি দূর হয়৷ এর সঙ্গে মানসিক চিন্তার অবসান হয়৷
ভিডিও দেখুন
অতিরিক্ত
পাদহস্তাসন  
অর্ধচন্দ্রাসন  
তাড়াসন  
পূর্ণধনুরাসন  
অর্ধধনুরাসন  
বিপরীত নৌকাসন