যোগ আসনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন হল সূর্য নমস্কার৷ সব যোগ আসনের সমষ্টি হল সূর্য নমস্কার৷যারা সাধনা করেন তাদের জন্য এই সূর্য নমস্কার খুবই ফলদায়ী৷ প্রতিদিন সূর্য নমস্কার করলে শরীর স্বাস্থ্য সতেজ হয়৷শরীরে কোন রকম রোগের উপসর্গ থাকে না৷ 12 টা প্রক্রিয়াতে সূর্য নমস্কার করা যায়৷ সূর্য নমস্কারের প্রক্রিয়া সমূহ৷
(1) প্রথমে সাবধানের ভঙ্গিতে দাড়ান৷ এরপর দুটো হাতকে কাঁধের সমান্তরালে উঠিয়ে মাথার উপরে উঠিয়ে দুটো হাতকে একসঙ্গে জুড়ে সামনের দিকে নিয়ে এসে নীচের দিকে নামান৷ নীচের দিকে ঘুরিয়ে সূর্য নমস্কার ভঙ্গিতে দাড়িয়ে পড়ুন৷
(2) নিঃশ্বাস নিয়ে দুটো হাতকে কানের সঙ্গে সেটিয়ে উপরের দিকে নিয়ে যান্৷ ঘাড়কে পিছনের দিকে ঝোকান এবং হাত দুটোকে মাথার উপরের দিকে নিয়ে যান৷ মনযোগটা ঘাড়ের পিছনে 'বিশুদ্ধি চক্রতে' কেন্দ্রীভূত করুন৷
(3) তৃতীয় অবস্থায় নিঃশ্বাসকে আস্তে আস্তে ছেড়ে সামনের দিকে ঝুঁকুন৷ মাটি স্পর্শ করে হাত দুটোকে পায়ের পাতার সমান্তরালে রাখুন৷আপনার মাথাটা যেন হাঁটুকে স্পর্শ করে৷ কয়েক সেকেন্ড এই অবস্থায় থাকুন৷কিছুক্ষন এই অবস্থায় থাকুন৷ এই স্থিতিকে পাদপশ্চিমোত্তনাসন বলে৷
(4) এই অবস্থায় শ্বাস নিয়ে ডান পাকে পিছনের দিকে নিয়ে যান৷ হাত এবং পায়ের পাতা যেন মাটি স্পর্শ করে৷ মাথাটা উপরের দিকে রাখুন্৷ এই অবস্থায় কয়েক সেকেন্ড থাকুন৷
(5) এরপর আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ুন৷ এরপর বাঁ এবং ডান পা টাকে একসঙ্গে করে বাহু দুটোকে সামনের দিকে প্রসারিত করুন৷ কোমর এবং মাথাটাকে সামনের দিকে ঝুঁকিয়ে নমস্কারের ভঙ্গিতে আসুন৷
(6)আস্তে করে নিংশ্বাস নিয়ে যতক্ষন না পাযের পাতা, হাত, বুক এবং কপাল মাটি স্পর্শ না করে ততক্ষন পর্যন্ত শরীরটাকে নীচের দিকে নিয়ে যান৷ তবে কোমরটাকে মাটির উপরে রাখুন৷ এরপর আস্তে করে নিঃশ্বাসটা ছাড়ুন৷
(7)নিঃশ্বাস নিয়ে মাথাটাকে মাথাটাকে উপরের দিকে তুলে পিছনের দিকে ঝুঁকুন৷ মেরুদন্ডটাকে যতটা সম্ভব পিছনের দিকে ঝোঁকান৷ এই অবস্থাকে ভুজঙ্গনাসন বলে৷
(8) নিঃশ্বাস ছেড়ে বাহু দুটোকে সামনের দিকে প্রসারিত করুন৷ কোমর, মাথা এবং বাহুগুলোকে উঠিয়ে নমস্কারের ভঙ্গিতে আসুন৷
(9)আস্তে করে নিঃশ্বাস নিয়ে ডান পা টাকে মুড়ুন৷ হাত দুটোকে সোজা রাখুন৷ মাথাটাকে উপরের দিকে তুলুন৷
(10) আস্তে করে নিঃশ্বাস ছেড়ে ডান পা টাকে সামনের দিকে এগিয়ে দিন৷ দুটো পাই এক সমান্তরালে থাকে৷ হাত এবং মাথাটা যেন হাঁটুকে স্পর্শ করে৷
(11) আস্তে করে শ্বাস নিয়ে হাত দুটোকে উপরের দিকে তুলুন৷ আস্তে করে পিছনের দিকে ঝুঁকুন৷ মাথার উপরে হাত দুটোকে নিয়ে যান্৷
(12) পুণরায় নমস্কারের ভঙ্গিতে আসুন৷ এই 12 টা স্টেপস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ঠিক যে পা টি দিয়ে ঐ স্টেপসগুলো করেছেন ঠিক তার বিপরীত পা টি দিয়ে ঐ স্টেপস গুলো পুণরায় করুন৷
সতর্কতা: যে সব মানুষরা পীঠের সমস্যায় ভোগেন অর্থাত যাদের বিশেষ করে স্লিপ ডিস্কের সমস্যা আছে তারা সূর্য নমস্কার করবেন না৷যদি করতে হয় তাহলে চিকিত্সকের পরামর্শ নিয়ে করুন৷
সুফল:
সব বয়সের মানুষদের জন্য এটা খুব ভাল ব্যায়াম৷ ওজন কমানো এবং ক্যালোরী ঝরানোর জন্য সূর্য নমস্কার হল শ্রেষ্ঠ ব্যায়াম৷ এই ব্যায়াম করলে পাচন শক্তি বৃদ্ধি পায়৷
|