মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > যোগ > ব্যায়াম > শীর্ষাসন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
শীর্ষাসন

WDWD
মাথার উপর ভর দিয়ে এই আসন করতে হয় বলে এই আসনকে শীর্ষাসন বলে৷

আসনের পদ্ধতি: দুটো হাঁটুকে মাটিতে ঠেকিয়ে হাতের কনুই দুটোকে মাটির উপর রাখুন৷ এরপর হাতের আঙুল গুলোকে একসঙ্গে মিলিয়ে গ্রিপ তৈরী করুন৷ ঐ গ্রিপের মধ্যে মাথাটাকে রাখুন৷ এরপর হাঁটুকে মাটির উপর থেকে উঠিয়ে পাকে পিছনের দিকে সোজা করে দিন৷ আস্তে আস্তে পা কে উপরের দিকে তুলুন৷ পাটা পুরো উপরে তুলে কিছুক্ষন এই অবস্থায় থাকুন৷এই স্থিতিতে আপনার পুরো শরীরের ভরটা মাথার উপরেই থাকবে৷

এরপর আগের অবস্থাতে ফিরে আসার জন্য আস্তে আস্তে পাকে হাঁটু পর্যন্ত মুড়ে পেটের কাছে নিয়ে আসুন৷ পায়ের পাতাগুলোকে মাটির সঙ্গে স্পর্শ করান৷ মাথাকে কিছুক্ষন মাটির মধ্যে রাখার পর মাটি থেকে মাথাকে উপরে তুলে ব্রজাসনের ভঙ্গিতে বসে পুণরায় পূর্বের স্থিতিতে ফিরে আসুন৷

সতর্কতা: এই আসন যখন প্রথম শুরু করবেন্ তখন দেওয়ালের উপর ভর দিয়ে করুন এবং এর সঙ্গে আপনার যুগ গুরুর উপস্থিতিতেই এই আসন করবেন৷ মাথাকে মাটির উপর রাখার সময় দেখবেন মাথার সেই অংশটা যাতে মাটির উপর থাকে যাতে ঘাড় এবং মেরুদন্ডটা সোজা রাখা যায়৷পা কে ঝটকা দিয়ে উপরে তুলবেন না৷পুণরায় পূর্বের অবস্থায় ফিরে আসতে হলে ঝটকার মধ্যে দিয়ে পাকে নিচে রাখবেন না৷

মাথাকে একবারে উপরে তুলবেন না৷পাকে আস্তে আস্তে মাটিতে রাখুন৷মাথাকে হাতে গ্রীবের মধ্যে কিছুক্ষন রাখার পর ব্রজাসনের স্থিতিতে আসুন৷যাদের মেরুদন্ডের সমস্যা আছে তারা এই আসন করবেন না৷

সুফল: এই আসন পাচন তন্ত্র উন্নত হয়৷ মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়৷ আর এতে স্মৃতি শক্তি বৃদ্ধি পায়৷ হিস্টিরিয়া, অন্ডকোষ বৃদ্ধি, হার্ণিয়া এবং কৌষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়৷ অসময়ে চুল পড়া বন্ধ হয়ে যায়৷ চুল সহজে পাকে না৷
ভিডিও দেখুন
অতিরিক্ত
সূর্য নমস্কার  
কোটিচক্রাসন  
পাদহস্তাসন  
অর্ধচন্দ্রাসন  
তাড়াসন  
পূর্ণধনুরাসন