মুদ্রাস্ফীতি হওয়ার অন্যতম কারণ বিশ্ব বাজারে বহু জিনিসের দাম অত্যন্ত দ্রুত বৃদ্ধি পেয়েছে৷ এই কথা আগেই জানিয়েছিল কংগ্রেস, এবার কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী পি চিদামবরম খানিকটা ঘুরিয়ে দলের সেই মতকে সর্মথন জানালেন৷
কেরল কংগ্রেস পরিচালিত এক আলোচনা সভায় গিয়ে তিনি দেশ জুড়ে যে মুদ্রাস্ফীতি হয়েছে তাকে 'ইম্প্রোটেডেট' বলে ব্যাখ্যা করেন৷ এমন কি পরিস্কার জানিয়ে দেন কোন প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রীর ক্ষমতা নেই একে নিয়ন্ত্রণ করার৷
এর সপক্ষে যুক্তি দিতে গিয়ে বলেন পেট্রোলিয়ামের সঞ্চয় দেশ কম থাকার জন্য 75 শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়৷ গত কয়েকবছরে বিদেশর বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম প্রায় দ্বিগুন বেড়েছে৷ স্বাভাবিক ভাবে এর সরাসরি একটা প্রভাব ভারতের পেট্রোলিয়ামের বাজারে পড়েছে৷ পাশাপাশি প্রভাব পড়েছে অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের৷ আত্মসর্মথনের সুরে বলেন কেন্দ্রীয় সরকার দীর্ঘ দিন পেট্রোলিয়ামের দাম নিয়ন্ত্রনে রেখেছিল৷ এররকম বাধ্য হয়ে সরকার দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে জানান৷
এর পাশাপাশি ভাবে বিশ্ব বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম ও এমন কিছু পন্য যা বিদেশ থেকে আমদানি করা হয়৷ এর মধ্যে অন্যতম হল স্টিল যার দাম কয়েক গুনে বেড়েছে৷ চিদামবরম জানিয়েছেন সরকার মুল্যবৃদ্ধি নিয়ন্ত্রনের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে৷ এর মধ্যে অন্যতম হল শুল্ক ব্যাবস্থার কিছু রদবদল করে খোলা বাজারে দাম নিয়ন্ত্রন করা৷
|